শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বউ ব্রাজিলের সাপোর্টার, এজন্য আমারটা বলি না : অনন্ত জলিল
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২২, ৭:০৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বউ ব্রাজিলের সাপোর্টার, এজন্য আমারটা বলি না : অনন্ত জলিল

বাকি মাত্র তিন দিন। শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে দেশজুড়ে শুরু হয়েছে মাতামাতি। শোবিজ তারকারাও মেতেছেন ফুটবল উৎসবে। প্রত্যেকেই নিজের প্রিয় দলকে নিয়ে তর্কযুদ্ধে মোটেও ছাড় দিচ্ছেন না।

তারকারা কে কোন দলের সাপোর্টার, সেটি জানতে অনুরাগীদের আগ্রহের কমতি নেই। তবে নিজের প্রিয় দলের কথা কাউকে জানাতে চান না জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল।

সম্প্রতি নারী উদ্যোক্তাদের আয়োজনে ‘দ্য ম্যাজেস্টিক অ্যাফেয়ার’-এ উপস্থিত হয়েছিলেন অনন্ত-বর্ষা। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফুটবলের প্রিয় দল সম্পর্কে জানতে চাইলে অনন্ত জলিল বলেন, আমার বউ (বর্ষা) হচ্ছে ব্রাজিলের সাপোর্টার। এজন্য আমি কোন দল সাপোর্ট করি সেটা কখনও বলি না।

প্রসঙ্গত, খুব শিগগির মুক্তি পাবে অনন্ত-বর্ষার নতুন সিনেমা ‘নেত্রী দ্য লিডার’। তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় নেত্রী রূপে পর্দায় হাজির হবেন বর্ষা। তার দেহরক্ষী হিসেবে দেখা যাবে অনন্ত জলিলকে। পর্দায় নিজের চরিত্র ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করছেন নায়ক। তামিল পরিচালক উপেন্দ্র মাধবের পরিচালনায় এতে ভিলেনের চরিত্রে রূপদান করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা প্রদীপ রাম সিং রাওয়াত, যিনি বলিউড সুপারস্টার আমির খানের ‘গজনি’ সিনেমায় ভিলেন হিসেবে হাজির হয়ে দারুণ সাড়া ফেলেছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »