শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বগুড়ার দুইটি আসনের জন্য এমপি হতে লড়বেন হিরো আলম
প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বগুড়ার দুইটি আসনের জন্য এমপি হতে লড়বেন হিরো আলম

বিনোদন প্রতিবেদক :আশরাফুল আলম ওরফে হিরো আলম বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের পর বগুড়ায় শূন্য ঘোষিত জাতীয় সংসদের দুটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা জানালেন হিরো আলম। 

শুক্রবার এফডিসিতে চলছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এই নিবাচনে এফডিসিতে এসে ক্যামেরার সামনে দুই আসনে নির্বাচন করার কথা জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই আলম। 

তিনি বলেন, আগে শুধু বগুড়ার একটি আসনে নির্বাচন করার ইচ্ছে ছিলো। এখন সে ইচ্ছে বড় হয়েছে। এখন আমি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর)—এই দুই আসনের উপনির্বাচনে স্বতন্ত্রভাবে নির্বাচন করবো এবং আমার দৃঢ় বিশ্বাস আমি এবার এমপি হবো।’

আলম বলেন, ২০১৮ সালের নির্বাচনে বগুড়া-৪ আসনে অনেক কর্মী-সমর্থক তার জন্য কাজ করেছেন। ভোট সুষ্ঠু হলে তাঁর বিজয় সুনিশ্চিত ছিল। এ ছাড়া বগুড়া-৬ আসনে তরুণ ভোটারদের মধ্যে তাঁর অনেক ভক্ত ও শুভাকাঙ্ক্ষী আছেন। তাঁদের অনুরোধেই তিনি বগুড়া-৬ থেকেও মনোনয়ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরিস্থিতি বুঝে পরে একটি আসনের মনোনয়ন প্রত্যাহার করবেন।

বগুড়ার প্রত্যন্ত এরুলিয়া গ্রামে একসময় সিডি বিক্রি করতেন হিরো আলম। সিডি যখন চলছিল না, তখনই মাথায় আসে কেব্‌ল সংযোগ ব্যবসার। কেব্‌ল সংযোগ ব্যবসার সুবাদে মিউজিক ভিডিও তৈরি শুরু করেন। ইউটিউবে প্রায় ৫০০টি মিউজিক ভিডিও ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে আলোচনায় আসেন তিনি। ইউটিউবে প্রকাশ করা তাঁর নিজস্ব ভিডিওগুলোও অনেক জনপ্রিয়। ভিডিওগুলোর নির্দেশনাও দেন তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »