শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বগুড়া-৪ ও ৬ আসনে উপনির্বাচন হিরো আলমসহ ১১ জনের মনোনয়ন বাতিল
প্রকাশ: ৮ জানুয়ারি, ২০২৩, ৩:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বগুড়া-৪ ও ৬ আসনে উপনির্বাচন হিরো আলমসহ ১১ জনের মনোনয়ন বাতিল

বগুড়া ব্যুরো

বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচনে আশরাফুল আলম ওরফে হিরো আলমসহ ১১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তথ্যগত ক্রুটি ও সমর্থকদের স্বাক্ষরের গরমিল পাওয়ায় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম তাদের মনোনয়ন বাতিল করেন।

রোববার দুপুরে যাচাই বাছাইকালে তাদের মনোনয়ন বাতিল করা হয়।

হিরো আলমের দুটি আসনেরই মনোনয়ন বাতিল করায় হিরো আলম জানিয়েছেন, তার সঙ্গে ষড়যন্ত্র করা হয়েছে।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে যাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে তাঁরা হলেন-হিরো আলম,অ্যাভোকেট ইলিয়াস আলী, শিক্ষক গোলাম মোস্তফা, আব্দুর রশিদ লালু, নন্দীগ্রাম সাবেক বিএনপি নেতা ও সাবেক পৌরমেয়র কামরুল হাসান জুয়েল ও তাজ উদ্দিন।

এদের মধ্যে তাজউদ্দিন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ছিলেন। অন্যরা সকলে স্বতন্ত্র প্রার্থী। ওই আসনে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে মোট ভোটারের মধ্য থেকে এক শতাংশ ভোটারের সমর্থন ও স্বাক্ষর সম্বলিত তালিকায় গরমিল পাওয়া যায়। এছাড়া বাংলাদেশ কংগ্রেসের তাজউদ্দিন মনোনয়নপত্রে নিজের স্বাক্ষর করেননি এবং তার প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর নেই।

বগুড়া-৬ (সদর) আসনে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন- হিরো আলম, সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ওরফে ফেম মান্নান, মোটর শ্রমিক নেতা সৈয়দ কবির আহম্মেদ মিঠু, সাবেক বিএনপি নেতা সরকার বাদল ও রাকিব হাসান এবং বাংলাদেশ কংগ্রেসের মুনসুর রহমান।

এ আসনেও ৫ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয় সমর্থকদের স্বাক্ষর করা তালিকায় গরমিল পাওয়া য়ায়।

জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা ৯, ১০ ও ১২ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলে তথ্য প্রমাণ উপস্থাপন করার পর নির্বাচন কমিশননের নিকট মনপূত হলে প্রার্থীতা ফিরে পাওয়ার সুযোগ আছে।

হিরো আলম বলেন, একই কারণে একাদশ জাতীয় নির্বাচনেও আমার প্রার্থীতা বাতিল করা হলে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছিলাম। আমি আপিল করবো এবং আশা করছি আমার প্রার্থীতা দু’আসনেই ফিরে পাবো।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »