শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বঙ্গোপসাগর থেকে ভাসমান ১৭ জেলে উদ্ধার
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২২, ৮:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগর থেকে ভাসমান ১৭ জেলে উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

গভীর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে এফবি হাওলাদার নামের একটি ট্রলার ডুবে যায়। কয়েক ঘণ্টা পর ভাসমান ১৭ জেলেকে অপর একটি ট্রলার উদ্ধার করে। শুক্রবার বিকেল ৫টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জেলেদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে সকাল ৮টার দিকে বঙ্গোপসাগরে গভীরে ঝড়ের কবলে পড়ে এ ঘটনা ঘটে।ডুবে যাওয়া এফবি হাওলাদার ট্রলারের মালিকের নাম মো: সুজন। তার বাড়ি বরগুনার পাথরঘাটা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে, উদ্ধার হওয়া জেলেদের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: দুলাল মাস্টার বলেন, গভীর সমুদ্রে মাছ ধরছিল ১৭ জেলে। সকাল ৯টার দিকে হঠাৎ প্রচণ্ড ঝড়ের কবলে ওই ট্রলার ডুবে যায়। ওই ট্রলারে থাকা ১৭ জেলেকে ভাসমান অবস্থায় কয়েক ঘণ্টা পর উদ্ধার করে পাথরঘাটার আনছার খানের ট্রলারের মাঝি ইসমাইল হোসেনসহ জেলেরা।তিনি আরো বলেন, উদ্ধার জেলেরা সুস্থ আছেন। তাদের নিয়ে দ্রুত ঘাটে রওয়ানা হয়েছেন। তবে এখন পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাওয়া যায়নি।এদিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সকাল থেকে এখন পর্যন্ত চারটি মাছ ধরা ট্রলারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »