মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরগুনায় ইলিশ ধরায় ৭ দিনে ২৫ জেলের কারাদণ্ড
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২২, ৬:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনায় ইলিশ ধরায় ৭ দিনে ২৫ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট |
নদী থেকে মা-ইলিশ আহরণ রোধে বরগুনার নদীতে অভিযান পরিচালনা করে গত ৭ দিনে ২৫ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। এ সময় তাদের কাছে পাওয়া পাঁচ লাখ ৩২ হাজার টাকার জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) সকালে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের মাছ না ধরার জন্য মাইকিং করা হয়েছে। এই ২২ দিন মাছ-ধরা বন্ধে জেলা মৎস্য অধিদফতর, কোস্টগার্ড, জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ এবং স্থানীয় মৎস্য বিভাগের উদ্যোগে সাত দিনে নদীতে ১৭ অভিযান পরিচালনা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ২৫ জন জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে জেলেদের কাছ থেকে ১৩ হাজার ৬ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ৫ লাখ ৩২ হাজার টাকা।

উল্লেখ্য, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য সারা দেশে সরকারি নির্দেশনা মোতাবেক গত ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মাছ আহরণ, মজুদ, বাজারজাত করণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »