সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালেই গড়ে উঠছে জাহাজ নির্মাণ শিল্প
প্রকাশ: ১২ আগস্ট, ২০২২, ৬:৩৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালেই গড়ে উঠছে জাহাজ নির্মাণ শিল্প

খোকন আহম্মেদ হীরা

পদ্মা সেতুর প্রভাব নৌরুটে পড়লেও তা নিয়ে মোটেও চিন্তিত নন বরিশালের নৌযান মালিকরা। উল্টো তাদের দাবি স্বল্পখরচে পরিবার-পরিজন নিয়ে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের জন্য ঢাকা-বরিশাল নৌরুটের বিলাসবহুল লঞ্চগুলোতে যাত্রীরা ফিরে আসতে শুরু করেছে।

অতীতে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের নৌযান ব্যবসায়ীরা তাদের কাক্সিক্ষত জাহাজ নির্মাণের জন্য বন্দরনগরী চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও খুলনার ওপর নির্ভর ছিলেন। এখন বরিশালেই জাহাজ নির্মাণ শিল্পে সুবাতাস বইতে শুরু করেছে। গত এক দশকে কীর্তনখোলা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে প্রায় ১০/১২টি ডকইয়ার্ড। এসব ডকইয়ার্ডে নির্মাণ করা হচ্ছে ছোট-বড় লঞ্চ, যাত্রীবাহী ও পণ্যবাহী জাহাজ। ঢাকা-বরিশাল নৌরুটে চলাচলকারী অধিকাংশ বিলাসবহুল নৌযান তৈরি হয়েছে এসব ডকইয়ার্ডে। দেশী-বিদেশী প্রযুক্তির মিশ্রণে স্থানীয় শ্রমিকরাই নির্মাণ করছেন এসব জলযান। ফলে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে আশা জাগাচ্ছে লঞ্চ ও পণ্যবাহী জাহাজ নির্মাণ শিল্প। এখানে গড়ে ওঠা ডকইয়ার্ডগুলো স্থানীয় বেকারত্ব দূর করতেও ব্যাপক ভূমিকা রাখছে। বছরে প্রায় তিন হাজার শ্রমিকের কর্মসংস্থান হচ্ছে ডকইয়ার্ডগুলোতে। শুধু তা-ই নয়, স্থানীয় অর্থনীতিকেও সমৃদ্ধ করছে এ শিল্প। সরকারের পৃষ্ঠপোষকতা, গ্যাস, নিরবচ্ছিন্ন বিদ্যুত এবং স্বল্প সুদে ঋণ পেলে বরিশালে আন্তর্জাতিকমানের জাহাজ নির্মাণ সম্ভব বলে মনে করছেন উদ্যোক্তারা। ফলে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে অপার সম্ভাবনার আশা জাগিয়েছে বরিশালের জাহাজ নির্মাণ শিল্প।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল নগরীর বেলতলা খেয়াঘাট এলাকার কীর্তনখোলা তীরবর্তী সুরভী ও সুন্দরবন লঞ্চ কোম্পানির শিপইয়ার্ড প্রায় এক যুগেরও অধিক সময় ধরে লঞ্চ ও পণ্যবাহী কার্গো নির্মাণ করে আসছে। দুটি শিপইয়ার্ডে বছরে প্রায় ২/৪টি চারতলা লঞ্চ তৈরি করা হয়। পাশাপাশি এ্যাডভেঞ্চার কোম্পানির নিজাম শিপইয়ার্ড ও এম খান শিপইয়ার্ড রয়েছে সাবেক দপদপিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায়। এছাড়া কেডিসি সংলগ্ন চাঁদমারী এলাকায়ও ছোট-ছোট পণ্যবাহী ট্রলার ও কোস্টার নির্মাণের ডকইয়ার্ড রয়েছে। পাশাপাশি বরিশাল জেলার নিকটবর্তী স্বরূপকাঠী থানায় সন্ধ্যা নদীর তীরে গড়ে উঠেছে বড় বড় কার্গো নির্মাণের শিপইয়ার্ড।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, প্রতিবছরই ঢাকা-বরিশাল নৌ-রুটসহ পটুয়াখালী রুটে বৃহৎ ও বিলাসবহুল যাত্রীবাহী নৌযান যোগ হচ্ছে। এসব লঞ্চের অধিকাংশই নির্মিত হয় বরিশাল নগরীর বেলতলা খেয়াঘাট শিপইয়ার্ডে। এর মধ্যে রয়েছে সুন্দরবন নেভিগেশন কোম্পানি ও সুরভী লঞ্চের ক্রিসেন্ট নেভিগেশন কোম্পানি। শুধু নতুন লঞ্চ নির্মাণই নয়; বিলাসবহুল লঞ্চগুলো মেরামতের জন্যও এ শিপইয়ার্ডগুলোয় শ্রমিকরা সবসময় ব্যস্ত সময় পার করেন।

সরেজমিনে দেখা গেছে, কীর্তনখোলা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে জাহাজ নির্মাণ শিল্প। এখানে ইতোমধ্যে অর্ধশতাধিক ছোট-বড় যাত্রী ও পণ্যবাহী নৌযান নির্মিত হয়েছে। সম্পূর্ণ বেসরকারী খাতে গড়ে ওঠা এ শিল্পে বিনিয়োগের পরিমাণ প্রায় তিনশ’ কোটি টাকা ছাড়িয়েছে। প্রতি বছর কমপক্ষে পাঁচ থেকে ছয়টি জাহাজ নির্মাণ করা হয় বরিশালে।

তবে সংশ্লিষ্টরা বলেছেন, এ শিল্পে বিদ্যুত ঘাটতিসহ ভ্যাট ও আগাম আয়করের খড়গ রয়েছে। অথচ মাত্র ৩৫ কিলোমিটার দূরত্বে ভোলায় গ্যাস থাকলেও গ্যাসনির্ভর এ শিল্পে নেই কোন গ্যাস সুবিধা। ফলে প্রতিনিয়ত এসব বিরূপ পরিস্থিতির সঙ্গে লড়াই করেই টিকে থাকতে হচ্ছে বরিশালের জাহাজ নির্মাণ শিল্পকে। ভোলার গ্যাস বরিশালে আসলে জাহাজ নির্মাণ শিল্পে খরচ অনেক কম হতো।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »