মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ
প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বাণিজ্যের অভিযোগ

মামুনুর রশীদ নোমানী,বরিশাল : বরিশাল খাদ্য বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল কাদেরের বিরুদ্ধে বদলী বানিজ্যসহ নানান দুর্নীতির অভিযোগ উঠেছে।ময়মনসিংহে জেলা খাদ্য নিয়ন্ত্রক থেকে পদোন্নতি পেয়ে বরিশালে যোগদানের পরেই ময়মনসিংহের মত দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পরেন।

ঘুস নিয়ে ইতিমধ্যে পটুয়াখালী থেকে আলাউদ্দিনকে বাকেরগঞ্জের হলতায় বদলী করেছে।আমতলী থেকে শান্তি রঞ্জনকে বরিশাল সদরে বদলী করার প্রক্রিয়া শুরু করেছেন।এছাড়া বিএনপির এক শীর্ষ নেতার নাম ভাঙ্গিয়ে মুলাদী থেকে মোঃ ইমদাদুল হক কে বরিশালে বদলী করার চেষ্টা করছেন।

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল কাদের যোগদানের পরেই খাদ্য গুদাম কর্মকর্তাদের জেলায় বদলীতে ২০ লাখ ও উপজেলায় বদলীতে ৫ লাখ থেকে ১০ লাখ টাকা ঘুষ নির্ধারন করেছেন।ঘুসের মুল্য নির্ধারন করায় বরিশাল অঞ্চলের খাদ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
কর্মকর্তাদের বদলী,গুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়ন করে ছলেছেন লাখ লাখ টাকার ঘুসের বিনিময়ে।কর্মকর্তা ও কর্মচারীদের বদলীতে নেয়া হচ্ছে মোটা অংকের টাকা।

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের

আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের

ময়মনসিংহে জেলা খাদ্য নিয়ন্ত্রকের দ্বায়িত্বে থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে ফ্যাসিবাদের দোসর ডিলারদের পুনর্বাসনের অভিযোগ ওঠে।বিএনপিসহ সাধারন মানুষের প্রতিবাদে ওএমএস ডিলার নিয়োগ লটারীর কার্য্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছিল।এ ব্যাপারে ময়মনসিংহ মহানগর বিএনপি নেতা টুটুল ওয়াহিদ বলেন, “ফ্যাসিবাদের সময় যারা খাদ্য বিভাগ নিয়ন্ত্রণ করতেন, তারাই লটারির আয়োজন করেছেন। এতে বিষয়টি স্পষ্ট যে, আওয়ামী লীগের দোসররাই সুযোগ পাবে। এটা খাদ্য বিভাগের একটি কৌশল। তাই আমরা হট্টগোল করলে লটারি কার্যক্রম স্থগিত হয়।স্থানীয় লোকজন আব্দুল কাদেরকে ফাসিবাদের দোসর হিসেবে আখ্যায়িত করে বলেন,আব্দুল কাদের ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রক পদে থাকাকালিন সময়ে বোরো,আমন ধান ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত ছিলেন।তিনি ঘুস নিয়ে বাচিঁয়ে দিয়েছেন খাদ্য গুদামের দুর্নীতিবাজ কর্মকর্তাদের। যারা গুদাম থেকে চাল লোপাট করে ধরা পরেছে তাদের থেকে ঘুস নিয়ে অভিযোগ থেকে মুক্ত করেছেন।ময়মনসিংহের একজন সাংবাদিক জানান,আব্দুল কাদেরের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে ম্যানেজ করতো বিভিন্ন উপায়ে।তিনি জানান,আব্দুল কাদেরের সহযোগীতায় ময়মনসিংহের খাদ্য গুদাম গুলোতে ভয়ঙ্কর দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠেছিল। মিলারদের কাছ থেকে টনপ্রতি ৪০০থেকে ৫০০ টাকা ঘুস নিয়ে গুদামে ঢুকানো হতে নিম্নমানের চাল! অল্প সময়ে কোটিপতি বনে গেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই ঘুস ওপেন সিক্রেট বিষয়।একে বলা হতো “অফিসিয়াল খরচ”! নাম প্রকাশে অনিচ্ছুক ময়মনসিংহের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ঘুষের এই রেট জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের নির্ধারণ করে দিতেন। আঞ্চলিক খাদ্য কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের বলা হতো“তোমরা শুধু নিয়ম মেনে চলো, দোষ গেলো ওপরে।” তার বিরুদ্ধে বড় অভিযোগ , ভালো মানের চালও ঘুষ ছাড়া গুদামে ঢুকতে পারেনি ময়মনসিংহের কোন গোডাউনে।

“ঘুষ না দিলে আমাদের ভালো চালও মন্দ বলে ফেরত দেয়া হতে মিলারদের। আবার ঘুষ দিলে মন্দ টাকেও ভালো বলে গ্রহণ করতো। মিলাররা প্রতিবাদ করেনি কারন তাদের ব্যবসা ও লাইসেন্স ঝুঁকির মুখে ফেলে দেয়ার হুমকিতে।” আমন ও বোরো মৌসুমে এই ঘুষ বাণিজ্য ব্যাপকভাবে বেড়ে যায়। বিভিন্ন গুদামে নিম্নমানের চাল জমা পড়েছিল, অথচ তদারকি করেন নি আব্দুল কাদের।

এদিকে, ময়মনসিংহের মুক্তাগাছা খাদ্যগুদামের ১ কোটি ৭১ লাখ ৯২ হাজার ৩৮২ টাকা মূল্যের ৩২৯ টন চাল ও খালি বস্তা আত্মসাতের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে দায় সারেন তৎকালীন ময়মনসিংহ জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের।

এছাড়া বরিশাল ত্রিশ গোডাউনে কর্মরত সুজিত কুমার রায়কে ২০ লাখ টাকার বিনিয়মে পটুয়াখালি সদরে বদলী করা হলেও তা জেনে কোন ব্যবস্থা নেয়নি আব্দুল কাদের।সুজিত কুমার রায় ছিলেন আওয়ামীলীগের সাবেক এমপি পঙ্কজ দেবনাথের জেল পার্টনার। এ বিষয়ে বরিশাল আঞ্চলাক খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের এর মোবাইল ২৪ অক্টোবর বিকেল ৪ টা ৩ মিনিটে কল করা হলেও তিনি রিসিভ করেন নি। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »