শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালের ‘কালা বাবু’র দাম ১৫ লাখ টাকা !
প্রকাশ: ১২ জুলাই, ২০২১, ১:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালের ‘কালা বাবু’র দাম ১৫ লাখ টাকা !

স্টাফ রিপোর্টার ॥ ঈদ-উল আযহাকে সামনে রেখে জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভুতেরদিয়া বোয়ালিয়া এলাকায় নিজস্ব খামারে আমিনুল ইসলাম সিজান সিকদারের পরিচর্যায় বড় হওয়া একটি উন্নত জাতের ষাঁড় গরুর নাম রাখা হয়েছে ‘কালা বাবু’।

কোরবানির ঈদের জন্য প্রস্তুত করা কালা বাবুর ওজন প্রায় ৩২ মন। সাড়ে আট ফুট লম্বা ও সাত ফুট আট ইঞ্চি উচ্চতার কালা বাবুর দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা। সাড়ে চার বছর পূর্বে শৌখিন খামারি আমিনুল ইসলাম সিজান সিকদার কালো রঙের ফ্রিজিয়ান প্রজাতির ষাঁড়টি জন্মের সাড়ে সাত মাস বয়সে তার ভাইয়ের কাছ থেকে ক্রয় করেন। কোন প্রকার ক্ষতিকর ও মোটাতাজা করন ওষুধ ছাড়াই দেশীয় খাবারের মাধ্যমে লালন-পালন করা হয়েছে কালা বাবুকে। শান্ত প্রকৃতির ও গায়ের রং কালো হওয়ায় খামারি শখ করে ষাঁড়টির নাম রেখেছেন ‘কালা বাবু’।

ফার্মের দায়িত্বে থাকা জাহাঙ্গীর হোসেন জানান, উপজেলা প্রাণীসম্পদ অফিসের পরামর্শক্রমে ক্ষতিকর ওষুধ ছাড়াই দেশীয় খাবারের মাধ্যমে কালা বাবুকে বড় করেছি। এখন পর্যন্ত বাজারে ওঠানোর চিন্তা নেই। কালা বাবুকে কিনতে বাড়িতেই বিভিন্ন লোকজন আসছেন। বিভিন্নজনে বিভিন্ন দাম বলেও আমাদের চাহিদা ১৫ লাখ টাকা। তিনি আরও বলেন, বর্তমান মহামারী করোনা ভাইরাসের কারনে বাজারে না নিয়ে বাড়িতে বসেই কালা বাবুকে বিক্রির চেষ্টা করা হচ্ছে। কালা বাবু ছাড়াও আমাদের ফার্মে আরও নয়টি বড় জাতের ষাঁড় গরু রয়েছে।

সোমবার সকালে বাবুগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মাওলা বলেন, উপজেলা পশু হাসপাতালের পক্ষ থেকে বিভিন্ন গরুর খামারে নিয়মিত খোঁজ খবর নিয়ে পরামর্শ দিয়ে খামারিদের সহযোগিতা করা হচ্ছে। পশু হাসপাতালের পরামর্শে কোন প্রকার ক্ষতিকর ও মোটাতাজা করন ওষুধ ছাড়াই দেশীয় খাবারের মাধ্যমে লালন-পালনের মাধ্যমে কালা বাবুকে বড় করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »