সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের সনদ জাল, ব্যবস্থা গ্রহণের নির্দেশ
প্রকাশ: ৬ আগস্ট, ২০২২, ৮:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের সনদ জাল, ব্যবস্থা গ্রহণের নির্দেশ
মামুনুর রশীদ নোমানী : বরিশালের উজিরপুরে পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলিম জাল বি.পি.এড (শারীরিক শিক্ষা) জাল সনদ দিয়ে দেড়যুগ ধরে শিক্ষকতা করছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ পরীক্ষা নিয়ন্ত্রক হোসনে আরা রায়হান যাচাই করে ওই শিক্ষকের বিপিএড সনদটি জাল এবং আইনগত ব‍্যবস্থা নেবার জন‍্য স্কুল ম‍্যানেজিং কমিটির কাছে পত্র প্রেরন করেছেন।
সূত্র থেকে জানাগেছে সম্প্রতি পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটির সদস্য মোঃ শাহে আলম সরদার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিপিএড সনদের বৈধতা যাচাই করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন করলে উপ পরীক্ষা নিয়ন্ত্রক ( সনদ শাখা ) স্মারক নং ৪৪৯/২০০৫/৬৫৬৫ পত্রের মাধ্যমে জানান যে শিক্ষক আব্দুল আলিমের বিপিএড সনদ যার রোল নম্বর ২১৭২ রেজিঃ নং ৫১৩৭৮ শিক্ষাবর্ষ ১৯৯৯- ২০০০ বি.পি.এড পরীক্ষা ২০০২ ফলাফল দ্বিতীয় শ্রেনি সনদটির তথ‍্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেকর্ড অনুযায়ী সঠিক নয়। এটি একটি জাল সনদ এবং তার ( শিক্ষক আব্দুল আলিম ) বিরুদ্ধে আইনানুগ ব‍্যবস্থা গ্রহনের জন্য অবহিত করা হল।
এ বিষয়ে পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটির সদস‍্য শাহে আলম সরদার বলেন শিক্ষক আব্দুল আলিম জাল সনদে ২০০৪ সালে নারায়নপুর মাধ্যমিক বিদ‍্যালয়ে শারীরিক শিক্ষক হিসেবে যোগদান করে চাকুরী শুরু করে কিছুদিন শিক্ষকতা করে সেখান থেকে চাকুরিচ‍্যুত হলে ২০১৫ সালে তৎকালীন পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক ও ম‍্যানেজিং কমিটিকে ম‍্যানেজ করে উৎকোচের বিনিময়ে নিয়োগপ্রাপ্ত হন।
পরবর্তীকালে এ বিষয়ে প্রতিবাদ করে কোন ফল পাইনি তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে তার সনদের বিষয়ে আবেদন করলে কতৃপক্ষ যাচাই বাছাই করে জাল সনদের বিষয়টি নিশ্চিত করে।
এ ব‍িষয়ে পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটির সভাপতি মাওলাদ হোসেন নাসিম ঘটনার বিষয়ে সাংবাদিকদের বলেন যথাযথ ব্যবস্থা নেয়া হবে  ।
 পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক (অভিযুক্ত) আব্দুল আলিম বিষয়টি তাকে হেয় প্রতিপন্ন করার জন্য করা হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওই পত্রের বিরুদ্ধে ব‍্যবস্থা নেবার কথা বলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »