সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালের রাস্তায় রাস্তায় ও লঞ্চঘাটে এফ এফ এল বিডি ফাউন্ডেশনের মাস্ক বিতরণ
প্রকাশ: ৫ এপ্রিল, ২০২১, ১১:৪৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালের রাস্তায় রাস্তায় ও লঞ্চঘাটে এফ এফ এল বিডি ফাউন্ডেশনের মাস্ক বিতরণ

 

স্টাফ রিপোর্টার : এফ এফ এল বিডি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রেন্ডস ফর লাইফের সহযোগীতায় করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে রাস্তায় নামলেন এফ এফ এল বিডি ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিখ্যাত অভিনেতা এইচ এম হায়দার আলী।

করোনাভাইরাসের আতঙ্ক এখন বিশ্বজুড়ে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার প্রভাব পড়ছে সর্বত্র ।বরিশালের লঞ্চঘাট,চরকাউয়া খেয়াঘাটসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রিকশাওয়ালা, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, পথশিশু ও শ্রমজীবী মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন এফ এফ এল বিডি ফাউন্ডেশনের পক্ষ থেকে বিখ্যাত অভিনেতা এইচ এম হায়দার আলী। এ সময় উপস্থিত ছিলেন এফ এফ এল বিডি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মামুনুর রশীদ নোমানী,সম্বন্নয়ক নাজমুল হক,শোভন সাহা,তামিমসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

 


রোববার বিকেলে তিন শত মাস্ক বিতরণ করেন। এ ব্যাপারে অভিনেতা এইচ এম হায়দার আলী বলেন বলেন, এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। আমি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সামর্থ্যের মধ্যে থেকে যতটুকু সম্ভব ততটুকু করেছি। সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য কিছু করা বলতে পারেন।

তিনি বলেন, করোনাভাইরাস থেকে বাঁচতে মাস্কটা ব্যবহার করলে সুবিধা হবে। আক্রান্ত মানুষ মাস্ক ব্যবহার করলে তার থেকে এটি ছড়ানোর সুযোগ কম। আবার একজন সুস্থ মানুষের নিরাপত্তার জন্য এটি ব্যবহার করলে ভালো।

হায়দার আলী বলেন, ‘আমরা যাঁরা মিডিয়াতে কাজ করি, তাঁদের কারও হাজার হাজার, কারও লাখ লাখ অনুসারী আছেন। তাঁদের বিশ্বাসও করেন অনুসারীরা। তাই মিডিয়ার লোকজন এ ধরনের সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করলে আতঙ্কিত সাধারণ মানুষের উপকার হবে। অনেক সাধারণ মানুষ মিডিয়ার মানুষকে অনুসরণ করে। তাই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেয়ার জন্য আমরা চেস্টা করে যাচ্ছি।


যাঁর যাঁর জায়গা থেকে যদি এভাবে কাজ করা হয়, করোনার আতঙ্ক অনেকটাই কেটে যাবে। হায়দার আলী বলেন, ফ্রেন্ডস ফর লাইফ ও এফ এফ এল বিডি ফাউন্ডেশন বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সামাজিক ও মানবিক কর্মকান্ড করে আসছে ২০১৫ সাল থেকে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »