শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে অনুষ্ঠিত হলো বরিশাল বিভাগীয় উদ্যোক্তা সম্মেলন ২০২০
প্রকাশ: ২১ নভেম্বর, ২০২০, ৬:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে অনুষ্ঠিত হলো বরিশাল বিভাগীয় উদ্যোক্তা সম্মেলন ২০২০
নাজমুল সানী : বাংলাদেশের উদ্যোক্তা তৈরি বিষয়ক ব্যতিক্রমী অনলাইন প্লাটফর্ম নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের বরিশাল বিভাগের উদ্যোগে ২১ নভেম্বর বরিশাল মহিলা ক্লাব মিলানায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বরিশাল বিভাগীয় উদ্যোক্তা সম্মেলন। ব্যবসায় পরিবর্তন ও ইনোভেশন নিয়ে যেসব তরুণ ও তরুণী উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন, নতুন কিছু করার এবং সপ্রতিষ্ঠিত হওয়ার সেসব তরুণ ও তরুণ উদ্যোক্তাদের জন্য এ সম্মেলন আয়োজন করা হয়েছে। অনলাইনে প্রতি ৯০ দিনে নির্দিষ্ট বিষয়ে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ১১টি ব্যাচে চার লাখ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যের প্রশিক্ষণ প্লাটফর্ম নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশন। দেশের ৬৪টি জেলার পাশাপাশি পৃথিবীর ৫০টি দেশের প্রবাসী উদ্যোক্তারা সম্পৃক্ত রয়েছে গ্রুপে।
অনুষ্ঠানে কোর-ভলান্টিয়ার ও বরিশাল বিভাগের সমন্বয়কারী রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ, বিশেষ অতিথি  উপস্থিত ছিলেন প্রফেসর শাহ সাজেদা, সভাপতি সনাক বরিশাল, চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী, সিইও স্কিল আপ বাংলাদেশ, ফারাবী হাফিজ নিউজ প্রেজেন্টেটার নিউজ ২৪, তৌহিদ, প্রেসিডেন্ট বাক্য, মাহমুদুল হাসান সজীব, পরিচালক মহনী অর্গানী ফুড , কোর- ভলান্টিয়ার এম হুসাইন, ইউএসবি এক্সপ্রেসের ম্যানেজার ইব্রাহিম সিকদার, কৃষি পল্লী, পরিচালক, আসাদুজ্জামান স্বাধীন, সিইও ফর প্লান্ট লাইফ, সহ নানা পর্যায়ের গুণীজনেরা।
এছাড়া বরিশাল বিভাগীয় সম্মেলন কে কেন্দ্র করে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হন সংগঠনের কোর-ভলান্টিয়ার, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্নধার, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের কর্মী, সাংবাদিক, বরিশাল বিভাগের ভলান্টিয়ার টিমসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বরিশালের ৬ জেলা থেকে ১৪ জন তরুণ উদ্যোক্তাকে উদ্যোক্তা সম্মাননা প্রদান করা।
প্রতিষ্ঠানটির সংবাদ তথ্য বিবরণীতে জানা যায়, চার লাখ তরুণকে ফ্রি প্রশিক্ষণ কর্মশালার টানা ১০০০ দিনের ইতিহাস গড়েছেন “নিজের বলার মত একটা গল্প” ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার। শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতে কেউ কোন দিন টানা ১০০০ দিন প্রতিদিন নির্দিষ্ট কন্টেন্ট দিয়ে কোনো ট্রেনিং কর্মশালা ফ্রিতে করেনি।
“নিজের বলার মতো একটা গল্প” উদ্যোক্তা হবার প্রশিক্ষণ, ১০টি বিষয়ে স্কিলস শেখানো ও মূল্যবোধ সংক্রান্ত অনলাইন প্রশিক্ষণ কর্মশালার প্লাটফর্ম। মাত্র ১৬৪ জন তরুণদের নিয়ে এই সামাজিক ও শিক্ষামুলক কাজের উদ্যোগ ২ বছর ৯ মাস আগে শুরু হলেও তারা সাত হাজারের বেশি মানুষকে উদ্যোক্তা হিসেবে তৈরি করেছে। একটি দিনের জন্যেও বন্ধ ছিলোনা তাদের এই প্রশিক্ষণ।
ইকবাল বাহার জাহিদ বলেন, বাংলাদেশের ৬৪ জেলা ও ৫০টি দেশের প্রবাসী বাংলাদেশিসহ মোট চার লাখ তরুণ-তরুণীদেরকে ১১টি ব্যাচের মাধ্যমে ৩৬০টি কন্টেন্ট দিয়ে টানা ৯০ দিন করে বিনামূল্যে উদ্যোক্তা বিষয়ক, মূল্য বোধ, ভলান্টিয়ারিং ও ১০টি স্কিলস নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে আমাদের প্লাটফর্ম থেকে।
নিজের বলার মতো একটা গল্প উদ্যোক্তা তৈরির পাশাপাশি করে যাচ্ছে মানবিক কাজও। অসহায় গৃহহীনকে ঘর বানিয়ে দেয়া, কিছু গরিব তরুণদের আর্থিক মূলধন দিয়ে সহায়তা করা, ৩৫০০ বন্যা কবলিত পরিবারের পাশে দাঁড়ানো, করোনা কালে ৮০০০ অসহায় মানুষের পাশে থাকা, ২০ হাজার ব্যাগ রক্ত প্রদান করা, সারা দেশে ৩৫ হাজার বৃক্ষরোপনের মাধ্যমে সবুজায়ন করা, ১৫ হাজার এতিম-অসহায় শিশু ও বৃদ্ধকে ১ বেলা খাবারের ব্যবস্থা করা, চার হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণের ব্যবস্থা করাসহ নানান উদ্যোগের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »