শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে ছুটি না দেওয়ায় বাচ্চা নষ্ট হওয়ার অভিযোগ
প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২২, ৫:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে ছুটি না দেওয়ায় বাচ্চা নষ্ট হওয়ার অভিযোগ
স্টাফ রিপোর্টার : বরিশাল মাহমুদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে, সহকারী শিক্ষিকাকে ছুটি না দেওয়ায়, বাচ্চা নষ্ট হওয়ার অভিযোগ পাওয়া যায়।
অভিযোগ জানান, মাহমুদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসম্মাৎ নাসরীন সুলতানা। তিনি ৩ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ক্লাস করায়।
গত (১সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে মেডিনোভায় ১১টার সময় সিরিয়ালে চিকিৎসার নেওয়ার জন্য প্রধান শিক্ষিকা মোসম্মৎ মাহামুদা খাতুন এর কাছে ছুটির জন্য অনুরোধ করেন। এছাড়াও তিনি আরও বলেন,স্কুল চলাকালীন সময় অসুস্থ হয়ে পড়ে।
সহকর্মী শিক্ষিকারা বিষয়টি দেখে ছুটির জন্য প্রধান শিক্ষিকার কাছে অনুরোধ করলেও তিনি কোনো সাড়াশব্দ দেয়নি।
পরবর্তীতে সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসিমা বেগমকে বিষয়টি জানালে তিনি সামছুর নাহার রুজি মাধ্যমে চিকিৎসার জন্য ছুটি দিতে বলেন,কিন্তু তার কথাও তোয়াক্কা করেননি প্রধান শিক্ষিকা মাহমুদা খাতুন।
প্রধান শিক্ষিকা মাহমুদা খাতুনের বিরুদ্ধে একাধিক অনিয়ম দূর্নীতির অভিযোগ থাকলেও, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ।
এবিষয়ে প্রধান শিক্ষিকা মোসাম্মৎ মাহমুদা খাতুন বলেন, স্কুল চলাকালীন সময়ে সে আমার কাছে ছুটি চাইছিলো। কিন্তু আমার স্কুলে শিক্ষক সংখ্যা কম আছে। তাই তাকে আমি ছুটি দিতে পারি নাই, আমরা দুপুরে একসাথে নামাজ আদায় করছি, কিন্তু সে অন্তঃসত্ত্বা বিষয়টি আমাকে জানায় নি। সে আমাকে বলছে যে ডাক্তার দেখাতে যাবে।
উপজেলা শিক্ষা অফিসার নাসিমা বেগম বলেন, সাময়িক ১ঘন্টা নাসরীন সুলতানাকে ছুটি দেওয়ার জন্য, প্রধান শিক্ষিকা মাহামুদা খাতুনকে অনুরোধ করি,কিন্তু সে আমাকে বলে স্কুলে শিক্ষক সংখ্যা কম আছে তাকে আমি ছুটি দিতে পারবো না,আমি বললাম তার পেটে ব্যথা করতে আছে তাকে ছুটি দিয়ে দিন, কিন্তু সে আমাকে বলে আমায় মাফ করেন, আমি তাকে ছুটি দিতে পারবো না।
উল্লেখ্য, প্রধান শিক্ষিকা মাহমুদার বিরুদ্ধে একাধিক অনিয়ম দূর্নীতির অভিযোগ রয়েছে। হয়েছেন একাধিকবার পত্রিকার শিরোনাম।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »