শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে ইউএনওর মামলায় : নির্দোষ মেয়রসহ ২৮ নেতা
প্রকাশ: ৩ জানুয়ারি, ২০২২, ৫:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে ইউএনওর মামলায় : নির্দোষ মেয়রসহ ২৮ নেতা

ডেস্ক রিপোর্ট : গত বছরের ১৮ আগস্ট সরকার দলীয় নেতা-কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পরের অবস্থা। তদন্ত কর্মকর্তা লোকমান বলেন, ‘ইউএনও মহোদয়ের করা মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হয়েছে। কারও পক্ষে গিয়ে নয়, বরং তদন্তে যা পেয়েছি সেভাবেই প্রতিবেদন দিয়েছি। যেহেতু কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি, তাই তাদের এই মামলার দায় থেকে অব্যাহতি দেয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে।’

ব্যানার অপসারণকে কেন্দ্র করে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর ওপর হামলাচেষ্টা এবং আনসার সদস্যদের ওপর হামলা ও গুলির মামলায় মেয়রসহ কোনো আসামির বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পায়নি পুলিশ।

বরিশালের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে আসামিদের এই মামলা থেকে অব্যাহতির আবেদন জানিয়ে গত ৬ ডিসেম্বর চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।

গত বছরের ১৮ আগস্ট বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে ব্যানার অপসারণকে কেন্দ্র করে সিটি করপোরেশনের কর্মকর্তা স্বপন কুমার দাসের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের কথা-কাটাকাটি হয়।

স্বপনের সঙ্গে থাকা আওয়ামী লী‌গের নেতা-কর্মীরাও ইউএনওর সঙ্গে বিবাদে জ‌ড়িয়ে পড়েন। পরে সেখানে উপ‌স্থিত আনসার‌ সদস্যদের সঙ্গে হাতাহা‌তি শুরু হলে আওয়ামী লী‌গ, যুবলীগ ও ছাত্রলী‌গের নেতা-কর্মীরা ইউএনওর বাসায় হামলার চেষ্টা চালান। এ সময় আনসার সদস্যরা গু‌লি ছুড়লে স্বপনসহ চারজন আহত হন।

পরে ইউএনও কার্যালয়ের সামনে পু‌লিশ অবস্থান নিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ফের ইউএনওর বাসভবনে হামলার চেষ্টা করে। এ সময় পু‌লিশ ও সরকারদলীয় নেতা-কর্মী‌দের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহত হন বেশ কয়েকজন।

এ ঘটনায় ইউএনও মুনিবুর রহমান বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ ২৮ জনের নামে ও অজ্ঞাতপরিচয় ৭০ থেকে ৮০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

পুলিশের দেয়া চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এই মামলার তদন্তের ভার ছিল কোতোয়ালি মডেল থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) আনোয়ার হোসেনের ওপর। আনোয়ার বদলি হয়ে গেলে ১৯ নভেম্বর থেকে এই থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন তদন্ত শুরু করেন।

তদন্তে তিনি ২৮ আসামির মধ্যে কারো বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাননি।

তদন্ত কর্মকর্তা লোকমান বলেন, ‘ইউএনও মহোদয়ের করা মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হয়েছে। কারও পক্ষে গিয়ে নয়, বরং তদন্তে যা পেয়েছি সেভাবেই প্রতিবেদন দিয়েছি।

‘যেহেতু কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়নি, তাই তাদের এই মামলার দায় থেকে অব্যাহতি দেয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। যদি ভবিষ্যতে এই ঘটনার সঙ্গে জড়িত কেউ শনাক্ত হয়, তাহলে মামলাটি পুনরুজ্জীবিত করা হবে।’

পুলিশের প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে বরিশাল সদর উপজেলার ইউএনও মুনিবুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।

 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »