শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে দুই দিনব্যাপী বীমা মেলা শুরু
প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২২, ৯:৩৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে দুই দিনব্যাপী বীমা মেলা শুরু

‘জীবন ও সম্পদের ঝুঁকি নিরসনে বীমা করি প্রতি জনে’ স্লোগানকে সামনে রেখে বরিশালে এই প্রথম বার শুরু হয়েছে দুই দিনব্যাপী বীমা মেলা। আজ বৃহাস্পতিবার (২৪ নভেম্বর) বঙ্গবন্ধু উদ্যানে বীমা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিয়ে উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সবার জন্য উন্মুক্ত ও প্রবেশ ফি মুক্ত এ মেলা চলবে ২৪ ও ২৫ নভেম্বর সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আইডিআরএ ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত এ মেলার সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এবং বীমা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। মেলায় ১১০ টি স্টলে দেশের ৮১ টি বীমা প্রতিষ্ঠানের স্টল রয়েছে। এই সময় দর্শনাথীরা মেলা প্রাঙ্গণের আসা বিভিন্ন স্টল থেকে বীমার বিষয়ে জানতে পারবেন।
বীমা মেলা উপলক্ষে সকাল থেকেই বীমা গ্রাহক ও দর্শনার্থীরা আসতে শুরু করে মেলা প্রাঙ্গণে। এদিকে দর্শনার্থীদের দৃষ্টি কাড়তে বর্ণিল সাজে সাজানো হয়েছে মেলার স্টলগুলো। দৃষ্টিনন্দন এসব স্টলের সামনে উৎসুক দর্শনার্থীদের গ্রুপ ছবি ও সেলফি তুলতে দেখা গেছে। নিয়ন্ত্রক সংস্থাসহ সরকারি-বেসরকারি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর মূখ্য নির্বাহীসহ কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত রয়েছেন মেলা প্রাঙ্গণে।
সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটের এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ নাসির হাওলাদার বীমার গুরুত্ব বর্নণা করে বলেন, বীমা হলো নির্দিষ্ট অর্থের বিনিময়ে জীবন, সম্পদ বা মালামালের সম্ভাব্য ক্ষয় ক্ষতির ঝুঁকি কোন প্রতিষ্ঠানকে স্থানান্তর করা এবং এর মাধ্যমে ব্যক্তি বা বীমা প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে গ্রাহকের আংশিক বা সমস্ত সম্ভাব্য ঝুঁকি গ্রহণ করে থাকে। তাই জীবন ও সম্পদের ঝুঁকি নিরসনে সকলের বীমা করা প্রয়োজন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »