সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে নতুন করে ২৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১
প্রকাশ: ১ আগস্ট, ২০২০, ৩:১৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে নতুন করে ২৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল জেলায় নতুন করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২৪৭৩ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি জেলায় করোনা আক্রান্ত ১৮ জন ব্যক্তি সুস্থতা লাভ করেছেন। যার ফলে জেলায় মোট ১৫৭৮ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এবং জেলায় করোনা আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণ করেছে। এতে করে জেলায় ৪৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।শুক্রবার (৩১ জুলাই) রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেলে এই তথ্য নিশ্চিত করা হয়।আক্রান্তদের মধ্যে- আগৈলঝাড়া উপজেলার ৪ জন, বানারীপাড়া, উজিরপুর, হিজলা, বাবুগঞ্জ প্রত্যেক উপজেলার ১ জন করে ৪ জন, সদর উপজেলাধীন চরমোনাই এলাকার ১ জন, বরিশাল নগরীর বিএম স্কুল রোড এলাকার ৪ জন, কাশীপুর এলাকার ৩ জন, কালুশাহ সড়ক ও আলেকান্দা এলাকার ২ জন করে ৪ জন, কলেজ এভিনিউ, ব্রাউন কম্পাউন্ড, চাঁদমারি, ভাটিখানা, করিম কুটির, সাগরদী প্রত্যেক এলাকার ১ জন করে ৬ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ২ জন নার্স।বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ২৮ জন ব্যাক্তি ও মৃতদের অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »