মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে নারীসহ ৬ জনকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম
প্রকাশ: ২৬ জুন, ২০২০, ১১:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে নারীসহ ৬ জনকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালে থানা পুলিশে অভিযোগ করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলার শিকার হয়েছে একটি পরিবার। প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামলা চালিয়ে ওই পরিবারের নারীসহ অন্তত ৬ জনকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। কাজিরহাটের স্থানীয় আন্ধারমানিক গ্রামে বৃহস্পতিবার দুপুরের হামলায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন আব্দুল খালেক (৪০) নামের একজনের অবস্থা আশঙ্কাজনক।স্থানীয় সূত্রে জান গেছে, আন্ধারমানিক গ্রামের আব্দুল খালেক হাওলাদারের সাথে জাকির হাওলাদারের সাথে র্দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠক হলেও উভয়গ্রুপের বিরোধ মেটানো সম্ভব হয়নি। জানা গেছে- সর্বশেষ একই বিরোধে খালেক হাওলাদারের স্ত্রী ফজিলত বেগম থানায় একটি অভিযোগ করেন।প্রত্যক্ষদর্শীরা জানায়- ফজিলত বেগমের অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বৃহস্পতিবার বেলা ২টার দিকে ঘটনাটি তদন্ত করে যান। পুলিশ কর্মকর্তা তদন্ত করতে যাওয়ায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে হলেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায়নি। কিন্তু পুলিশ সেখান থেকে চলে আসার পরপরই প্রতিপক্ষ জাকির হাওলাদার, রহিম, কবির, হুমায়ন হাওলাদার, জুয়েলসহ ঐক্যবদ্ধ ৭ থেকে ৮ তাদের ওপর হামলা করে। একপর্যায়ে এলোপাতাড়ি পিটিয়ে কুপিয়ে আব্দুল খালেক ও তার দুই মেয়সহ পরিবারের ৬ জনকে রক্তাক্ত করে। পরবর্তীতে আব্দুল খালেক উদ্ধার করে বরিশালে ও দুই মেয়েকে খুলানা হাসপাতালে ভর্তি করা হয়েছে।হামলার শিকার আব্দুল খালেকের স্বজনদের অভিযোগ, প্রতিপক্ষরা তার পরিবারের ওপর হামলা করলেও পুলিশ হামলাকারীদের পক্ষে অবস্থান নিয়েছে। তাদের অভিযোগ গ্রহণ না করে জাকিরের মামলা নিয়েছে এবং হয়রানিও শুরু করেছে। স্বজনেরা আরও জানায়- ওই সন্ত্রসী হামলার ঘটনায় নেতৃত্ব দেয় স্থানীয় ইউপি সদস্য শিল্পি বেগম।

তবে এই ঘটনায় এক পক্ষের নয়, উভয়ের মামলা গ্রহণ করেছেন, জানান ওসি সাজ্জাদ হোসেন। একই সাথে এই পুলিশ কর্মকর্তা জাকির হাওলাদারের পক্ষে অবস্থান নেওয়ার বিষয়টিও অস্বীকার করেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »