সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে পরিকল্পিতভাবে হত্যা : সাবেক ওয়ার্ড কাউন্সিলরের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল :কঠোর বিচারের দাবী
প্রকাশ: ১ জুলাই, ২০২২, ৬:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে পরিকল্পিতভাবে হত্যা :  সাবেক ওয়ার্ড কাউন্সিলরের লাশ নিয়ে  বিক্ষোভ মিছিল :কঠোর বিচারের দাবী

নিজস্ব প্রতিবেদক,

বরিশালে ডায়াগনস্টিক সেন্টারের মালিক কর্মচারী ও দালালের হামলায় নিহত সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপি সদস্য গিয়াসউদ্দিন বাবুল মোল্লার লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। অপরদিকে অভিযুক্তদের গ্রেফতারসহ কঠোর বিচারের দাবীতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে তারা।

বৃহস্পতিবার বাদ জোহর নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিএনপি নেতা গিয়াস উদ্দিন বাবুল মোল্রার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদসহ অন্যান্যরা। রোগীর সাথে দালালের প্রতারনার প্রতিবাদ করায় বাবুল মোল্লাকে পিটিয়ে এবং অটোরিক্সা চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে সমাবেশে অভিযোগ করেন তারা। পুলিশ সহ কতিপয় ব্যক্তি সড়ক দুর্ঘটনায় বাবুল নিহত হয়েছে বলে অপপ্রচার চালিয়ে হত্যাকান্ডের ঘটনা ধামাচাপা দেয়ার পায়তারা করছে বলে দাবী করেন বক্তারা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয় সমাবেশে।

এ ঘটনার প্রতিবাদে জানাজা শেষে তাৎক্ষনিক বাবুল মোল্লার লাশের খাটিয়া নিয়ে সদর রোডসহ বিভিন্ন সড়কে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন বলে জানান মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির।

এর আগে বাবুল মোল্লা হত্যার বিচারের দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষনা করেন মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান ফারুক। আগামী শনিবার মানববন্ধন, অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবীতে রবিবার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান এবং সোমবার দলীয় কার্যালয়ে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বাবুল মোল্লার জানাজা নামাজের পূর্বে মহানগর বিএনপি সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ তার বক্তব্যে দ্রুত সময়ের মধ্যে অবৈধ গেইন ডায়েগনষ্টিকের মালিক রফিকের আসল পরিচয় কি? সে কি ডাক্তার, না সাংবাদিক নাকি আইনজীবী তা উদ্ঘাটন করে ও বাবুল মোল্লার হত্যাকারীকে গ্রেফতারের দাবি জানান।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক  জানান, জর্ডন রোডে গেইন ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারে দালালরা অটো রিকশায় রোগী নিয়ে আসেন। রোগীরা সদর রোডের ডা. অমিতাভ সরকারের কাছে যেতে চাইলেও তাদের ভুল বুঝিয়ে দালালরা এখানে নিয়ে আসেন।

এসব কথা যখন হচ্ছিল তখন পাশ দিয়ে বড় ভাইয়ের বাসায় যাচ্ছিলেন গিয়াস উদ্দিন বাবুল মোল্লা। তিনি রোগীদের জানান, গেইন ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারে ডা. অমিতাভ সরকার বসেন না। এ ছাড়া দালালদের এমন কাজ না করার জন্য বলেন তিনি।

এতে ক্ষিপ্ত হয়ে গেইন ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারের মালিক ও দালালরা মিলে তাকে লাঞ্ছিত করেন। তখন তিনি কোতয়ালী মডেল থানায় বিষয়টি অবহিত করেন। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে দালালরা গিয়াস উদ্দিন বাবুল মোল্লাকে চলন্ত অটো দিয়ে চাপা দেন।

মনিরুজ্জামান ফারুক বলেন, বাবুল মোল্লাকে দালাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা এই ঘটনার বিচার চাই।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »