মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে প্রস্তুত ১০৫১ আশ্রয়কেন্দ্র
প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২২, ১০:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে প্রস্তুত ১০৫১ আশ্রয়কেন্দ্র

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় বরিশালে ১ হাজার ৫১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত খাবার, শিশুখাদ্য ও সুপেয় পানি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) রাতে বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, জেলার ১ হাজার ৫১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। যেখানে বিপদসংকেত পাওয়া মাত্র ২ লাখ ৪০ হাজার মানুষ আশ্রয় নিতে পারবেন। আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত খাবার, শিশুখাদ্য, সুপেয় পানি ও পরিচ্ছন্ন বাথরুমের ব্যবস্থা রাখা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার বলেন, রোববার বিকেলে বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় সভা থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় জেলার সব উপজেলার ইউএনও এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। তাদের কর্মস্থল ত্যাগ করতে নিষেধ করা হয়েছে। এ ছাড়া দুর্যোগের সময় করণীয় বিষয়গুলো জানিয়ে মাইকিং করে সচেতনতামূলক বার্তা প্রচার করতে বলা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »