মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৪:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

 

স্টাফ রিপোর্টার ।।
ঢাকার মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বরিশাল জেলা (উত্তর) বিএনপির উদ্যোগে রবিবার বেলা ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে এই বিক্ষোভের আয়োজন করা হয়। জেলা (উত্তর) বিএনপি’র আহ্বায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, জেলা বিএনপি’র সদস্য আব্দুস ছত্তার খান, অধ্যাপক শরীয়াতুল্লাহ, আবিদুর রহমান হুমায়ুন, মনজুর রহমান মিলন, বখতিয়ার হোসেন, হান্নান শরীফ ও জেলা (উত্তর) যুবদল সভাপতি পিপুল জমাদ্দারসহ অন্যান্যরা। বক্তারা সারা দেশে বিএনপির কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের হামলার তীব্র প্রতিবাদ জানান। এর আগে, উত্তর জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে সমাবেশে জড়ো হয়। বিএনপি’র কর্মসূচি উপলক্ষে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ। এদিকে একই ইস্যুতে বিকেল ৩টায় দলীয় চত্বরে মহানগ বিএনপি’র এবং বিকেল ৪টায় দক্ষিণ জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে বলে মুঠোফোনে জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য আহমেদ জ্যাকি অনুপম এবং জেলা (দক্ষিণ) বিএনপির সদস্য সচিব আক্তার হোসেন মেবুল।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »