মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা
প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫, ২:০৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে এক গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা

অনলাইন নিউজ : বরিশালে বিএনপি নেতাসহ দুই ভাইয়ের ধর্ষণে অন্ত:সত্ত্বা হয়ে পড়েছে ১৩ বছর বয়সি এক গৃহপরিচারিকা। শহরের ২৩ নং ওয়ার্ডের নবগ্রাম যুবক হাউজিংয়ে স্থানীয় বিএনপি নেতা মহসিন খান বাশার এবং তার চাচাতো ভাই তাকে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করেন। এতে গৃহপরিচারিকা অন্ত:সত্ত্বা হয়ে পড়লে বিষয়টি ধামাচাপা দিতে ভুক্তভোগীর পরিবারকে ভয়ভীতি দেখানোসহ সব ধরনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন বিএনপি নেতা। সংশ্লিষ্ট বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ মঙ্গলবার রাতে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করেছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, বরিশাল বিএম কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও খান বিল্ডার্স এন্ড হাউজিংয়ের মালিক মহসিন খান বাশারের বাসায় গৃহপরিচারিকার কাজ করতো কিশোরী। এবং বাশারের একটি বাসায় কিশোরীর ভাই-ভাবি বসবাস করেন।

কিশোরীর অভিযোগ, বাড়ির মালিক বিএনপি বাশার এবং তার চাচাতো ভাই মো. শাহিন ওরফে ঝিনুক তাকে (মেয়ে) বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করেন। এতে সে অন্ত:সত্ত্বা হয়ে পড়লে বিষয়টি কারও কাছে যেনো না বলা হয়, এর জন্য ভয়ভীতি দেখানো হয়।

বিস্ময়কর বিষয় হচ্ছে, মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী কিশোরী মিডিয়ায় সাক্ষাৎকার দিলে এনিয়েও তার পরিবারের ওপর চড়াও হন বিএনপি নেতা মহসিন খান বাশারের ভাই ঝিনুক। এই বিষয়টি তাৎক্ষণিক মিডিয়াকর্মীদের অবহিত করেন ভুক্তভোগীর ভাই নয়ন। জানা গেছে, এর কিছুক্ষণ পরে অর্থাৎ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করলেও পালিয়ে যান বিএনপি নেতা এবং তার ভাই ঝিনুক।

বিভিন্ন সূত্রে জানা গেছে, কিশোরী মিডিয়ার কাছে মুখ খোলার খবর পেয়ে বিএনপি নেতা বাশার সাংবাদিকদের ম্যানেজে নানামুখী তৎপরতা চালাতে থাকেন। পাশাপাশি পুলিশের কাছে বিএনপি নেতার নাম না বলতেও চাপপ্রয়োগ করেন। এবং ভুক্তভোগীর ভাইসহ পরিবারকে বাসা থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

 কোতয়ালি পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। তবে মামলা থেকে রেহাই পেতে বিএনপি নেতা বাশার নানা কৌশল চালিয়ে যাচ্ছেন। তিনি সাংবাদিকদের পাশাপাশি পুলিশ ম্যানেজেও বিভিন্ন মাধ্যম থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেন নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় বিএনপির একটি অংশ বলছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মহসিন খান বাশার নিজেকে বিএনপি নেতা পরিচয় নবগ্রাম এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন। এবং তিনি আধিপত্য বিস্তার করতে গিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েছেন। সর্বশেষ কথিত এই বিএনপি নেতা গৃহপরিচারিকা ধর্ষণকান্ডে জড়িয়ে পড়লেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »