মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে লঞ্চে চুরি করতে গিয়ে ভুয়া পুলিশ আটক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২২, ১১:৫৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে লঞ্চে চুরি করতে গিয়ে ভুয়া পুলিশ আটক

ঢাকা থেকে বরিশালগামী পারাবাত-১২ লঞ্চে যাত্রীদের টাকা চুরির সময় রিপন নামে একজনকে আটক করেছে লঞ্চ কর্তৃপক্ষ। পরে জানা যায় তিনি হত্যা মামলার পলাতক আসামি।

শনিবার এমভি পারাবাত-১২ লঞ্চে এ ঘটনা ঘটে। চুরি করার সময় লঞ্চের সিসিটিভি নিয়ন্ত্রণকারীরা তাকে শনাক্ত করে। আটক রিপনের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার পায়রাগঞ্জে।

লঞ্চ কর্তৃপক্ষ জানায়, সিসিটিভি নিয়ন্ত্রণকারীরা দেখতে পান এক ব্যক্তি যাত্রীদের ব্যাগ হাতিয়ে টাকা নিয়ে যাচ্ছেন। এমন সময় লঞ্চের স্টাফরা তাকে আটক করে বরিশাল নৌ-পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভোর ছয়টার সময় নৌ-পুলিশের সদস্যরা রিপনকে আটক করেন। এসময় তার সঙ্গে তার স্ত্রী ছিলেন।

বরিশাল নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানাত জামান বলেন, লঞ্চে চুরির ঘটনায় রিপন নামের একজনকে থানায় আনা হয়েছে। তার সঙ্গে তার স্ত্রীও আছে। খোঁজ নিয়ে জানতে পেরেছি রিপন পটুয়াখালীর মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলার পলাতক আসামি।

তিনি বলেন, লঞ্চে যাদের টাকা চুরি করেছে তারা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেবো। নয়তো মির্জাগঞ্জ থানায় সোপর্দ করা হবে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, হত্যা মামলায় রিপন নামের এক আসামিকে আমরা খুঁজছি। আজ সেই আসামিকে বরিশাল নৌ-পুলিশ একটি চুরির ঘটনায় আটক করেছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »