বরিশালে সপ্তাহব্যাপী এসএমই পণ্য মেলা শুরু
প্রকাশ: ১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে সপ্তাহব্যাপী এসএমই  পণ্য মেলা শুরু

১ থেকে ৭ ফেব্রুয়ারি বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে এসএমই ফাউন্ডেশনের আয়োজনে এসএমই পণ্য মেলা চলবে ।
মেলার আয়োজকরা জানান, ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় ও বাজার সম্প্রসারণ করার লক্ষ্যে এই এসএমই পণ্য মেলার আয়োজন করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ীসহ নানা ধরনের ব্যবসায়ীরা এই পণ্য মেলায় অংশগ্রহণ করেছেন।
মেলায় পাটজাত পণ্য, হ্যান্ডিক্রাফটস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পোষাক, ডিজাইন ও ফ্যাশানওয়ার, গৃহস্থালী পণ্যসহ অন্যান্য স্বদেশী পণ্য নিয়ে স্টল সাজিয়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা।

 

মেলা আয়োজনের প্রধান উদ্দেশ্যগুলো হলো: ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা (এসএমই) কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং বাজার সম্প্রসারণ, এসএমই উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ এবং সেতুবন্ধন তৈরিতে সহায়তা, এসএমই উদ্যোক্তা এবং ভোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ স্থাপন এবং পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণ।
এসএমই উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন ‘আঞ্চলিক এসএমই পণ্য মেলা’ আয়োজন করে। দেশের সব বিভাগীয় শহর, জেলা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে এসএমই প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে এই মেলায় অংশগ্রহণ করে থাকে ।
মেলার ৬৮টি স্টলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তাদের উৎপাদিত শুধু দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিদিন মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

শিল্প মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে।

 

 

 

 

 

 

 

 

 

বরিশাল বিভাগীয় এসএমই পণ্য মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো: আমিনুল ইসলাম




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »