সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২২, ৯:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ

বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে বুধবার দিনভর নগরীতে লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। 

এর আগে দুপুরে বরিশাল নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি ইয়াসিন আলী।

এদিকে লিফলেট বিতরণ শেষে জেলা স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষ তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি ও যুগ্ম সাধারণ সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদি পক্ষের কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সিনিয়র নেতৃবৃন্দ তাদের নিবৃত্ত করেন।

দুপুরে মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত সভায় মহানগর সভাপতি মাহবুবুর রহমান পিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, জেলা সভাপতি জেএম আমিনুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি, ভোলা জেলা সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, ঝালকাঠী জেলার সভাপতি শফিকুল ইসলাম লিটন, পটুয়াখালী জেলা সভাপতি মশিউর রহমান মিলন, বরগুনা জেলা সভাপতি মনিরুজ্জামান মনির, পিরোজপুর জেলার সিনিয়র সহসভাপতি মজিবর রহমান শেখ প্রমুখ।

ইয়াসিন আলী বলেন, আগামী ৫ নভেম্বর বরিশালের গণসমাবেশ থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে।

পরে নেতৃবৃন্দরা বরিশালের গণসমাবেশ সফল করার লক্ষ্যে নগরীতে লিফলেট বিতরণ করেন।

সংঘর্ষের বিষয়ে মাহাবুবুর রহমান পিন্টু বলেন, উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা ঝামেলা করেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »