সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে ৫ টি চোরাই গরুসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক
প্রকাশ: ২৩ জুলাই, ২০২০, ৭:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে ৫ টি চোরাই গরুসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালে চুরি হওয়া মামলায় ৫ টি চোরাই গরুসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।বৃহস্পতিবার(২৩ জুলাই) বেলা ১২ টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোঃ খাইরুল আলম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১৯ জুন গভীর রাতে বরিশালের এয়ারপোর্ট থানার উত্তর কড়াপুর এলাকার বাসিন্দা জাকির হোসেন শাকিলের গোয়ালঘর থেকে ৪ টি পালিত গরু চুরি হয়। এবং ২৬ জুন মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকার বাসিন্দা দিলিপ কুমার মন্ডলের গোয়াল ঘর থেকে ৫ টি পালিত গরু চুরি হয়। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়। মামলা রুজুর পরে উপ-পুলিশ কমিশনার(উত্তর) খাইরুল আলমের নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) জাকারিয়া রহমান জিকুর নেতৃত্বে এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান ও অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলমের তত্বাবধায়নে এসআই দিপায়ন ও এসআই রায়হানুর রহমান তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার ২২ জুলাই রাতে অভিযান চালিয়ে তিন চোরকে গ্রেফতার করেন।এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৫ টি গরু ও চোরাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি পিকআপ উদ্ধার করা হয়েছে।তিনি আরও জানান, রাতের আধাঁরে চুরি হওয়া ক্লু লেস মামলায় আটক কৃতরা হলো মোঃ সুমন প্যাদা(৩৭), মোঃ শাহ আলম(৩৫), ইমরান হাওলাদার(২২)। এদের মধ্য সুমন প্যাদা ও শাহ আলমকে বরিশাল এবং ইমরান হাওলাদারকে ঝালকাঠী জেলার রাজাপুর থানার কৈ খালী থেকে গ্রেফতার করা হয়।উপ-পুলিশ কমিশনার(উত্তর) খাইরুল আলম জানান, এরা বরিশালের বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে পিকআপে উঠিয়ে পটুয়াখালী,বরগুনা, ঝালকাঠী ও পিরোজপুর নিয়ে বিক্রি করত।আর প্রাইভেট কারটি ছাগল চুরি ও চুরির করার স্থান নির্ধারনের কাজে ব্যাবহার করত।চুরির সাথে জড়িত বাকীদেরকেও গ্রেফতার করার প্রচেস্টা চলছে।আশা করা যাচ্ছে এর মাধ্যমে বরিশালে চুরির ঘটনা অনেকাংশে কমে যাবে।গ্রেফতার কৃত আসামীদের আদালতে প্রেরন করা হয়েছে।সংবাদ সম্নেলনে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকারিয়া রহমান জিকু, এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান,অফিসার ইনচার্জ এস এম জাহিদ বিন আলম সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »