শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টা, আটক-১
প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টা,  আটক-১

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার চরমোনাই’র ইউনিয়নের বুখাইনগর গ্রামে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় মহিম (১৪) নামে এক মাদরাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাহিম চরমোনাইর’র ইউনিয়নের বুখাইনগর ৩ নং ওয়ার্ডের চরখানম গ্রামের প্রবাসী মন্টু রাঢী’র ছেলে।
সে বুুখানগর দাখিল মাদরাসার আষ্টম শ্রেণির ছাত্র। জানা গেছে, গত ২৫ আগস্ট বিকালে বুখাইনগরের চরখানম গ্রামের মালয়েশিয়া প্রবাসীর ৬ বছরের এক শিশুকন্যাকে প্রতিবেশী মালয়েশিয়া প্রবাসী মন্টু রাঢী’র ছেলে মাহিম রাঢ়ী তার ঘরে নিয়ে যায়। পরে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং কি জোরপূর্বক ভাবে ধর্ষণের চেষ্টা করে।
এ সময় শিশুটি কান্নাকাটি করলে তার মুখ চেপে ধরে মাহিম রাঢ়ী। একপর্যায়ে প্রতিবেশী লোক জনের টের পেলে মাহিম শিশুটিকে ছেড়ে দেয়। পরে শিশুটি কান্না করতে করতে দৌড়ে গিয়ে মায়ের কাছে বিষয়টি বলে দেয়। বিষয়টি নিয়ে শিশুর মায়ের সাথে কথা বললে তিনি জানান, আমার স্বামী মালয়েশীয়া প্রবাসী। বাড়িতে শুধু আমি আর আমার মেয়ে থাকি। ২৫ আগস্ট বিকালে প্রতিদিনের মত আমার মেয়ে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উঠানে বসে খেলতে থাকে। তখন পাশ্বের বাড়ির মাহিম তাকে চকলেটের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে তাকে ধর্ষনের চেষ্টা চালায়। পরে বিষয়টি নিয়ে আমি আমাদের ওয়ার্ডের ইউপি সদস্য কামাল হাওলাদারের কাছে বললে তিনি বিষয়টি নিয়ে শালিস মিমাংসা করার কথা বলেন। তাৎক্ষণিক সংবাদকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে ছুটে গেলে স্থানীয় শোয়াইব মেডিসিন কর্নার এর মালিক জামাল শিকদার অভিযুক্তকারী মাহিমের পক্ষ নিয়ে সংবাদকর্মীদের ম্যানেজ করা চেষ্টা চালায়। কিন্তু তার চেষ্টা ব্যর্থ হয়ে যায়। তবে স্থানীয় সূত্রে জানা গেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধাপাচাপা দেওয়ার চেষ্টা চালায় এক সপ্তাহ ধরে। ধর্ষন চেষ্টার শিকার শিশুটি বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ওয়ার্ডে ভর্তি রয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকতা কোতয়ালী মডেল থানার এস আই মোস্তাফিজুর রহমান বলেন , ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার একটি মামলা হয়েছে। মামলা নং-৫। তিনি আরো বলেন অভিযুক্ত মাদ্রাসার ছাত্র মহিমকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছে। বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতয়ালী থানার ওসি তদন্ত লোকমান হোসেন বলেন, শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, ধর্ষনের চেষ্টাকারী অভিযুক্ত মাদ্রাসার ছাত্রকে আটক করা হয়েছে। তিনি বলেন আমাদের তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »