সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল ঈদগাহে হবে না ঈদুল আজহার নামাজের প্রধান জামাত
প্রকাশ: ৩১ জুলাই, ২০২০, ৯:১১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল ঈদগাহে হবে না ঈদুল আজহার নামাজের প্রধান জামাত

নিজস্ব প্রতিবেদকঃ
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাবে পবিত্র ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার নামাজ বরিশালে ঈদের প্রধান জামাত ঈদগাহ্ অনুষ্ঠিত হচ্ছে না। সরকারের দিক নির্দেশনা না থাকায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদে প্রধান জামাতের আয়োজন করেনি সিটি করপোরেশন। সকাল ৮টায় বরিশাল কালেক্টরেট জামে মসজিদে আয়োজিত প্রধান ঈদুল আজহার নামাজের জামাতে অংশ নেবেন জেলা প্রশাসক এস.এম অজিয় রহমানসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এদিকে স্বাস্থ্য বিধিসহ শারীরিক দূরত্ব রক্ষায় এবার নগরীর একাধিক মসজিদে দুইটি থেকে সর্বোচ্চ ৪টি করে জামাতের আয়োজন করা হয়েছে।
বরিশাল বিভাগে ঈদের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হবে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ মাঠে সকাল ৯টায়। চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সর্ববৃহৎ ঈদ জামাতে ইমামতি করবেন। বিভাগের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে পিরোজপুরের নেছারাবাদের ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায়। ঝালকাঠীর কায়েদ সাহেব হুজুর প্রতিষ্ঠিত এনএস কামিল মাদ্রাসা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। পটুয়াখালীর মীর্জাগঞ্জ হযরত ইয়ার উদ্দিন খলিফা (রা.) দরবার শরীফ মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়।বরিশালের উজিরপুরের গুঠিয়ার দৃস্টিনন্দন জামে বায়তুল আমান মসজিদ কমপ্লেক্সে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। নগরীর সদর রোডের জামে বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায়, নগরীর গীর্জা মহল্লা রোডের জামে কশাই মসজিদে সকাল ৮টায় প্রথম ও সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। নগরীর চক বাজারের জামে এবাদুল­াহ ঈদে অনুষ্ঠিত হবে ৩টি জামাত। সকাল ৮টায় প্রথম, সকাল ৯টায় দ্বিতীয় ও সকাল ১০টায় তৃতীয় জামাতের আয়োজন করেছে এবাদুল­াহ মসজিদ কর্তৃপক্ষ। নগরীর পুলিশ লাইনস জামে মসজিদে ঈদে অনুষ্ঠিত হবে সর্বাধিক ৪টি জামাত।পুলিশ সুপার সাইফুল ইসলাম জানিয়েছেন, শারীরিক দূরত্ব রক্ষার জন্য পুলিশ লাইনস জামে মসজিদে সকাল ৮টায়, সকাল সাড়ে ৮টায়, সকাল ৯টায় তৃতীয় এবং সকাল সাড়ে ৯টায় ঈদের চতুর্থ জামাতের আয়োজন করা হয়েছে। নগরীর চৌমাথা মার্কাজ জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। কেন্দ্রিয় কারাগার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
নগরীর খান সড়ক জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। সিকদারপাড়া ১ম লেন এলাকার বাইতুল ফালাহ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়। এছাড়াও নগরী এবং বিভাগের ৬ জেলায় সহ স্ররাধিক ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। এসব ঈদ জামাতের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান এবং রেঞ্জ পুলিশের শীর্ষ কর্মকর্তারা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »