শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে আওয়ামীলীগের এিমুখি লড়াই
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২২, ৬:৫৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে আওয়ামীলীগের এিমুখি লড়াই

স্টাফ রিপোর্টার ।।

বরিশালের জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে ৬ নং ওর্য়াড হিজলা উপজেলায় আওয়ামীলীগের ত্রিমুখি লড়াই। আসছে ১৮ ই আক্টোবর আসন্ন বরিশাল জেলা পরিষদ নির্বাচন। এতে হিজলা উপজেলা থেকে আওয়ামীলীগের ৩ জন সদস্য প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছে। তারা হলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক পন্ডিত শাহাবুদ্দিন ও ফারুকুল ইসলাম সরদার এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম সাজাহান কাজীর ছোট ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী কামরুজ্জামান সাইলু। জেলা পরিষদ নির্বাচনে হিজলা উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী মাঝে দেখা দিয়ে নানা জল্পনা কল্পনা। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইসমাইল হোসেন মাষ্ঠার জানায় জেলা পরিষদ
নির্বাচনে উপজেলার ভোটারা প্রকৃত আওয়ামীলীগ পরিবারের সন্তান কে নিবাচনে জয়ী করবেন। তিনি আরো বলেন ইউপি সদস্যরা সচেতন ভোটার।তারা আব্যশই অন্য দল থেকে আসা প্রার্থীদের ভোট দিয়ে মূল্যায়ন করবে না। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বরজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থীদের সর্ম্পকে বলেন যে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন তাদের মধ্যে কামরুজ্জামান সাইলু ও
তার পরিবার আওয়ামীলীগ সৃষ্ঠির পর থেকে আওয়ামী রাজনীতি সাথে জড়িত ও তার বাবা মরহুম সাজাহান কাজীর হাত ধরে ছাত্রলীগের রাজনীতি শুরু করি।তিনি আরো বলেন বাকি ২ জন প্রার্থী এক সময় জাতীয় পার্টির প্রভাবশালী নেতা ছিলেন। এমন কি পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ জাতীয় পার্টি ক্ষমতায় থাকা কালীন পল্লী রেশন ডিলার ছিল। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল মিলন বলেন নির্বাচন এখনো অনেক সময় বাকি আছে।৩ জন প্রার্থীই আওয়ামীলীগ,ভোটরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে।উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার বলেন জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে কাউকে দলীয় মনোনায়ন দেওয়া হয়নি। তবে আমরা উপজেলা আওয়ামীলীগ কাজী কারুজ্জামান সাইলু কে সমর্থন করেছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »