মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী
প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৫, ৯:১৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্তে আনন্দে নগরবাসী

বিডি ২৪ অনলাইন নিউজ: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ (বিডিএ)’। বৃহস্পতিবার (৯ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়া অনুমোদিত হয়েছে, যা বিভাগ প্রতিষ্ঠার ৩৩ বছর পর বরিশালবাসীর জন্য এক ঐতিহাসিক সুখবর।

বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সাবেক সংসদ সদস্য ও সাবেক সিটি মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার, এবং বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি নজরুল ইসলাম রাজনসহ বরিশালের সর্বস্তরের মানুষ দ্রুত বিডিএ’র কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন।মুজিবুর রহমান সারোয়ার  জানান, সরকারের এ সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। আশা করি, বরিশাল বিভাগের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী (আগামী ১ জানুয়ারি) উদযাপনের আগেই বিডিএ’র কার্যক্রম শুরু হবে।

১৯৭৮ সালের ২৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে বরিশালকে পূর্ণাঙ্গ বিভাগ ঘোষণা, বিশ্ববিদ্যালয় স্থাপন, বিমানবন্দর উন্নয়ন ও বিদ্যুৎকেন্দ্র স্থাপনসহ একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ১৯৮০ সালে প্রেসিডেন্ট জিয়া নিহত হওয়ার পর সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়ে। পরবর্তীতে ১৯৯১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এসে বরিশাল বিভাগ প্রতিষ্ঠার উদ্যোগ নেয় এবং ১৯৯৩ সালের ১ জানুয়ারি বরিশাল বিভাগ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।এর ধারাবাহিকতায় ২০০২ সালে বরিশাল সিটি করপোরেশন ও ২০০৬ সালে মহানগর পুলিশের কার্যক্রম শুরু হয়। ওই সময়েই সংসদীয় কমিটি বরিশাল ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করে। তবে নানা রাজনৈতিক টানাপোড়েন, সরকার পরিবর্তন ও প্রশাসনিক জটিলতায় বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ (বিডিএ) প্রতিষ্ঠার কাজ দীর্ঘদিন ঝুলে ছিল।

বরিশালবাসীর মতে, বিডিএ গঠন হলে মহানগরের পরিকল্পিত উন্নয়ন, অবকাঠামো ব্যবস্থাপনা ও নাগরিক সেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। নগরীর বিশৃঙ্খল উন্নয়ন রোধের পাশাপাশি শহরকে আধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের সুযোগ তৈরি হবে। শহরের ব্যবসায়ী, নাগরিক সমাজ ও শিক্ষিত তরুণ প্রজন্মের একটাই দাবি প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বিডিএ গঠন করে কার্যক্রম শুরু করা হোক। তাদের বিশ্বাস, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে দক্ষিণাঞ্চলের প্রকৃত উন্নয়নযাত্রা শুরু হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »