সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাহিদুর রহমানকে অবশেষে বদলী : স্বস্তি
প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২১, ১২:২৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাহিদুর রহমানকে অবশেষে বদলী : স্বস্তি

স্টাফ রিপোর্টার : বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাহিদুর রহমান মজুমদারকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। এ খবর কলেজে আসার পর শিক্ষক ,কর্মকর্তা  কর্মচারীরা ,শিক্ষার্থী,অভিভাবকসহ সর্বস্তরের লোকজন আত্মহারা হয়ে ওঠেন। স্বস্তির নিঃশ্বাষ ফেলেন সকলেই।

২২ এপ্রিল’২১ তারিখ জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রেষন-১ অধিশাখা হতে উপ সচিব মোহাম্মদ আবুল কালাম স্বাক্ষরিত ২৯০ নম্বর স্মরকের এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় সাহিদুর রহমান মজুমদারকে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ থেকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে সাহিদুর রহমান মজুসদারকে প্রেষন পদ থেকে প্রত্যাহার পুর্বক বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের নিমিত্ত তার চাকুরী সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যাবর্তন করা হল। জন স্বার্থে এ আদেশ অবিলম্ভে কার্য্যকর হবে।

সাহিদুর রহমান মজুমদার ২০১৮ সালের ২৬ নভেম্বর এক প্রজ্ঞাপনের আদেশের মাধ্যমে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজে প্রেষনে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

সাহিদুর রহমান মজুমদার বরিশাল মডেল স্কুল এন্ড কলেজে যোগদান করার পরেই আর্থিক অনিয়ম অর্থ আত্মসাৎ অর্থ তসরুপসহ বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে প্রতিষ্ঠানটির শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীরা, অভিভাবক,-শিক্ষার্থী , সুশীলসমাজ সহ সর্বস্তরের লোকজন ক্ষুব্ধ ছিলো। অধ্যক্ষ সাহিদুর রহমান মজুমদারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডের জন্য মাউশি, বাংলাদেশ সেনাবাহিনী, ডিজি এফ আই,শিক্ষা মন্ত্রনালয় ও জনপ্রশাসন মন্ত্রনালয় বিভিন্ন সময় তদন্ত করে। মন্ত্রনালয়ের তদন্তে তার অনিয়ম প্রমানিত হয়। ফলে তাকে জনপ্রশাসন মন্ত্রনালয় অবশেষে প্রত্যাহার করে নেয় বলে একটি সুত্র জানায়।

 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »