সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে চাকুরী হারালেন আমন্ত্রিত ১৯ জন শিক্ষক – কর্মচারী
প্রকাশ: ২৮ জুলাই, ২০২০, ২:০৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে চাকুরী হারালেন আমন্ত্রিত ১৯ জন শিক্ষক – কর্মচারী

 

স্টাফ রিপোর্টার : বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের আমন্ত্রিত ১৯ জন শিক্ষক-কর্মচারীদের অব্যাহতি দেয়া হয়েছে। ২৭ জুলাই প্রতিষ্ঠানটির নোটিশ বোর্ডে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়ে দেয়া হয়েছে। সরকারি মডেল স্কুল এন্ড কলেজটির স্থায়ী শিক্ষক ও কর্মচারীদেরকে আত্তীকরন করা হয়েছে ১৯ জুলাই শিক্ষা মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে। ২৬ জুলাই আত্তীকৃত‌ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা যোগদানপত্র জমা দিয়েছে।
২৭ জুলাই প্রতিষ্ঠানটির আমন্ত্রিত ১৯ জন শিক্ষক-কর্মচারী যাদের অব্যাহতি দেয়া হয়েছে তারা হলেন শিক্ষক – স্বপন কুমার চক্রবর্তী, গৌরী প্রসাদ রায়, সমীর কুমার বিশ্বাস, নজরুল ইসলাম, আফিয়া হক, মোঃ আলমগীর হোসেন, অরুন কান্তি শিকদার, হাফিজুর রশীদ, মোস্তফা কামাল (মাসুম), টিটু সাহা, নিপা সাহা, মোঃ আজিম উদ্দিন, মোঃ জাকির হোসেন, মানিক লাল সাহা। কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য মোঃ রাশেদুজ্জামান, মোঃ আসাদুজ্জামান, রিতা রানী ,মোঃ শফিকুল ইসলাম, মোঃ শাহিন।

নোটিশে বলা হয় – এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল আমন্ত্রিত শিক্ষক-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কোভিড-১৯ এর প্রেক্ষিতে সূত্র ক এর আলোকে তাদের মে-জুন ২০২০ মাসের সম্মানী প্রদান পূর্বক অত্র প্রতিষ্ঠানের সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এছাড়া প্রতিষ্ঠানটির আরও এক জন আমন্ত্রিত শিক্ষক মহিবুল্লাহ মুহিব কে চলতি বছরের শুরুর দিকে মৌখিকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছিল। এদিকে ২০ এপ্রিল ২০২০ তারিখে ৮২ পিচ ফেনসিডিলসহ আটক হওয়া শিক্ষক নজরুল ইসলাম কেও অব্যাহতি প্রদান করা হয়েছে।

এদিকে জরুরী প্রয়োজনে আমন্ত্রিত   নুরুদ্দিন, শাহিন (ড্রাইভার), নয়ন, জিয়াউর রহমান কে অব্যহতি দেয়া হয় নি।

প্রতিষ্ঠানটি থেকে অব্যাহতি পাওয়া শিক্ষক ও কর্মচারীরা কর্ম হারিয়ে হতাশা ব্যক্ত করেছেন। একত্রে এত বেশী আমন্ত্রিত জনবল অব্যাহতি দেয়ার ফলে প্রতিষ্ঠানটি জনবল সংকট দেখা দিবে খোলার পর পরই। কলেজ শাখায় বেশী শিক্ষক থাকলেও মাধ্যমিক শাখায় চরম শিক্ষক সংকট দেখা দিবে। সুত্র জানায়, জনবল পুরনের জন্য প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মন্ত্রনালয়ে লিখিত ভাবে অবহিত করেছেন।

 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »