সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল সাব রেজিস্ট্রি অফিস ঘুষের আখড়া : অনিয়ম -দুর্নীতির মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কর্মকর্তা ও কর্মচারীরা
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২২, ১০:০১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল সাব রেজিস্ট্রি অফিস ঘুষের আখড়া : অনিয়ম -দুর্নীতির মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কর্মকর্তা ও কর্মচারীরা

বরিশাল খবর ডেস্ক :

দলিল রেজিষ্ট্রি করতে পদে পদে ঘুষ দিতে হয় বরিশাল সাব রেজিষ্ট্রি অফিসে। রেজিষ্ট্রি করা ছাড়াও নকল কপি তুলতে ঘুষ, ভিজিট কমিশনে গেলে ঘুষ, দলিল পাওয়ার অফ অটর্নিতে ঘুষ, রদ ও রহিদে ঘুষ এমকি বায়না চুক্তিতে ঘুষ দিতে হয়। এক কথায় ঘুষ ছাড়া কোন কাজই হয় না এই অফিসে। আর এ টাকার ভাগ পান পিওন থেকে শুরম্ন করে জেলা রেজিষ্ট্রার পর্যনত্ম। আর ঘুষ বানিজ্যের এ প্রক্রিয়াগুলো হয়ে থাকে অফিস পিয়ন, রেকর্ড কিপার ও দলিল লেখকদের মাধ্যমে। অভিযোগ রয়েছে কমিশনে সাব রেজিষ্ট্রার এর নিজের জাওয়ার কথা থাকলেও সেখানেও যাচ্ছে পিওন।

বরিশাল সাব রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রি করতে টিপ সহি নেয়ার নিয়ম অফিস সহকারি নাদিয়া সুলতানার।  তিনি ঘুষ গ্রহনে স্বচ্ছন্দ না হওয়ায় তার কাজ করানো হচ্ছে পিওন জাহাঙ্গীর হোসেনকে দিয়ে। আর তিনি প্রকাশ্যেই নিচ্ছেন ঘুষের টাকা। ভিজিট কমিশনে গিয়েও অতিরিক্ত অর্থ হাতিয়ে নিওয়া হচ্ছে তার মাধ্যমে। এ বিষয়ে জানতে চাইলে অফিস সহকারি নাদিয়া সুলতানা ও পিওন জাহাঙ্গীর দাবি করেন তারা একে অপরকে সাহায্য করছেন।

ভুক্তভোগিরা অভিযোগ করেন, রেজিষ্ট্রি অফিসের ৩য় তলায় দলিল সার্স দিতে অতিরিক্ত টাকার পাশাপাশি দলিলের নকল তুলতে গেলে রেকর্ড কিপার নিয়ে থাকেন অতিরিক্ত ৩শ ৫০টাকা। দলিল লেখকরা জানান, ব্যাংকে সাড়ে ৭ পার্সেন্ট এর বাইরে আদায় করা হয় সর্বোচ্চ অতিরিক্ত ১০পার্সেন্ট পর্যন্ত। আর অতিরিক্ত অর্থের মধ্যে সাফ কবালা দলিলের ক্ষেত্রে ১ থেকে ৫লাখ টাকা পর্যন্ত ১হাজার টাকা, ১০লাখে .৩৫ পার্সেন্ট, ৩০লাখে ৩০পার্সেন্ট, ৫০লাখে ২৫পার্সেন্ট এবং তার উপরে ২০ পার্সেন্ট টাকা ঘুষ নেয় রেজিষ্ট্রি অফিস। এ ছাড়া হেবার ঘোষনাপত্র দলিলের ক্ষেত্রে সর্বোচ্চ ঘুষ নেয়া হয় ১৫পার্সেন্ট পর্যন্ত।

দায়ি ব্যক্তিরা টাকার ভাগ নেয়ার বিষয়গুলো অস্বিকার করলেও  কথা বলতে চাননি জেলা রেজিষ্ট্রার। রেকর্ড কিপার মাহাবুব আলম এনসান, সাব রেজিষ্ট্রার ইউসুফ আলী মিয়া, বরিশাল জেলা রেজিষ্ট্রার পথিক কুমার সাহা অভিযোগ অস্বীকার করেন।

বরিশাল সাব রেজিষ্ট্রি অফিসের এসব অনিয়ম চলছে শুরু থেকেই। এ বিষয়ে মুঠো ফোনে কথা বলতে রাজি না হয়ে এই প্রতিবেদককে ঢাকায় গিয়ে কথায় বলতে বলেন নিবন্ধন অধিদপ্তর এর প্রধান মহা পরিদর্শক, নিবন্ধন শহীদুল আলম ঝিনুক।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »