সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল সিটিতে হরিজন সম্প্রদায় উচ্ছেদে স্থিতাবস্থা
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:০৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল সিটিতে হরিজন সম্প্রদায় উচ্ছেদে স্থিতাবস্থা

অনলাইন নিউজ: বরিশাল সিটি করপোরেশনের হরিজন সম্প্রদায়ের উচ্ছেদে স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি বরিশাল সিটি করপোরেশনের হরিজন সম্প্রদায়ের উচ্ছেদ কার্যক্রম কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী বিভাষ চন্দ্র বিশ্বাস, প্রজ্ঞা পারমিতা, অনুপ সাহা ও মিনা রানী দে।

এর আগে বরিশাল সিটি করপোরেশনের হরিজন সম্প্রদায়ের উচ্ছেদে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। অ্যাডভোকেট সৌমিত্র সরদার, হিন্দোল নন্দী, বিপ্লব পোদ্দারসহ কয়েকজন আইনজীবী এ রিট আবেদন করেন। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ রিট করা হয়।

প্রতিবেদনে বলা হয়, উচ্ছেদ-আতঙ্কে আছেন বরিশাল সিটি করপোরেশনের হরিজন সম্প্রদায়ের (সুইপার) একটি কলোনির বাসিন্দারা। নগরের ৯ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি এলাকার ওই কলোনিতে ৩৬টি পরিবারে প্রায় ১০০ সংখ্যালঘু হরিজন সম্প্রদায়ের সদস্যরা বসবাস করেন।

সম্প্রতি সিটি করপোরেশনের পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়েছে আগামী দুর্গাপূজার পর তাদের এই কলোনি ছেড়ে দিতে হবে। এতে উৎকণ্ঠার মধ্যে আছেন এই কলোনির বাসিন্দারা।

এই উচ্ছেদ প্রক্রিয়া বন্ধের দাবিতে নগর ভবনে গিয়ে প্রশাসকের কাছে স্মারকলিপি দেন কলোনির বাসিন্দারা। স্মারকলিপি প্রদানকারীদের মধ্যে হরিজন সদস্য মুনু লাল বলেন, আমরা যেন সুইপার কলোনিতেই বসবাস করতে পারি, এমন আবেদন জানিয়েছি। প্রশাসক বিষয়টি বিবেচনা করবেন বলে আশা করছি।

বাসিন্দাদের দাবি, শতাধিক বছর ধরে তারা নগরের কাঠপট্টি এলাকার এই কলোনিতে বসবাস করে নগরের পরিচ্ছন্নতা কার্যক্রমের দায়িত্ব পালন করছেন। এতো বছরেও তাদের উচ্ছেদের চেষ্টা হয়নি। কিন্তু গত সপ্তাহে হঠাৎ করে তাদের নতুন জায়গায় যেতে বলা হয়েছে, যা তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

২০ বছর বয়সী বীনা রানী বলেন, এখানেই আমার জন্ম এবং এখানেই বিয়ে। সাত পুরুষ ধরে আমরা এখানে আছি। হঠাৎ করে সিটি করপোরেশন আমাদের প্রতি কেন এমন আচরণ করছে, কিছুই বুঝতে পারছি না।

৭০ বছরের মুনা আক্ষেপ করে বলেন, আমরা সারা জীবন নগরায়ণে সেবা দিয়েছি। এখন কি ভিটেমাটি ছাড়তে হবে।

স্থানীয়দের অভিযোগ, এখানে বহুতল মার্কেট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। সেজন্য সিটি করপোরেশনের মাধ্যমে উচ্ছেদের তৎপরতা চলছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »