শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার সামান্যতম আশঙ্কা নেই : ডব্লিউএফপি
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২২, ৬:৫৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার সামান্যতম আশঙ্কা নেই : ডব্লিউএফপি

‘বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার সামান্যতম আশঙ্কা নেই’ বলে জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কান্ট্রি ডিরেক্টর ডোমেইনিকো স্কালপেলি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে কৃষিমন্ত্রী এ তথ্য জানান।

আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, ডোমেইনিকো স্কালপেলি আমাকে জানিয়েছেন, তাদের কাছে তথ্য আছে কোনোক্রমেই বাংলাদেশে খাদ্য সংকট বা দুর্ভিক্ষ হওয়ার সামান্যতম সম্ভাবনা নেই।

কৃষিমন্ত্রী বলেন, বিষয়টি রাজনৈতিক ইস্যু হওয়ায় ডোমেইনিকো স্কালপেলি এটা নিয়ে সরাসরি কথা বলবেন না। তবে আমি জানতে চেয়েছিলাম, রেফারেন্স ব্যবহার করতে পারব কি না। তিনি সম্মতি দিয়েছেন।

আব্দুর রাজ্জাক বলেন, স্বাধীনতার পর থেকেই আমাদের খাদ্য নিরাপত্তার জন্য ডব্লিউএফপি সহযোগিতা করছে। রোহিঙ্গাদের জন্য খাদ্যও বিশ্ব খাদ্য সংস্থার মাধ্যমেই দেওয়া হয়।

তিনি বলেন, ডব্লিউএফপির প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আগামী ৭ দিনে দেশে শীতের সবজি ভরে যাবে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, তখন এগুলো কেনার মানুষ পাওয়া যাবে না। কয়েক দিনেই দাম অর্ধেক হয়ে গেছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »