শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশে দূতাবাস চালুর আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনা: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২২, ১০:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাংলাদেশে দূতাবাস চালুর আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনা: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশে দূতাবাস চালুর আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনা। আশা করছি, ভবিষ্যতে আমাদের দেশে আর্জেন্টিনার দূতাবাস হবে। তাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গত বছর সাক্ষাৎ হয়েছিল। সে সময় তাঁর সঙ্গে আলাপ হয়। আমি বলেছিলাম, আমাদের দেশে আর্জেন্টিনার বড় সমর্থক রয়েছে।’

আজ রোববার বিকেলে সিলেট নগরের কুমারপাড়া এলাকায় আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলে আয়োজিত বিশেষ শিশুদের আঁকা চিত্রপ্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

আব্দুল মোমেন বলেন, ‘আমরা যে ধরনের চিন্তা করি, আর্জেন্টিনার চিন্তাভাবনাও সে ধরনের। আর্জেন্টিনা বেশ বড় দেশ। দূতাবাস স্থাপন করা হলে তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের অনেক সুযোগ আসবে। এ জন্য কিছু আনুষঙ্গিক কাজ আছে, যেগুলো করতে হবে।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশের প্রতিভাবান ফুটবলারদের আর্জেন্টিনায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শুধু আর্জেন্টিনায় নয়, ব্রাজিলসহ কিছু দেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।’

অনুষ্ঠানের আগে আব্দুল মোমেন বিদ্যালয়ের বিশেষ শিশুদের আঁকা চিত্রপ্রদর্শনী ঘুরে দেখেন। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, জেলা প্রশাসক মো. মজিবর রহমাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে আজ দুপুরে মন্ত্রী সিলেট নগরের ধোপাদিঘিরপাড় এলাকায় আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে হুইলচেয়ার ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রমে অংশ নেন। সে সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রায় পাঁচ বছর পার হলেও মিয়ানমারে একজন রোহিঙ্গাও ফেরত যায়নি। এতে তাদের আন্তরিকতার অভাব রয়েছে। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, দ্বিপক্ষীয়, ত্রিপক্ষীয়, বহুপক্ষীয়, এমনকি আদালতের মাধ্যমেও চেষ্টা করা হচ্ছে।’ রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দায়িত্ব শুধু বাংলাদেশের একার নয়, বিশ্বের মোড়লদেরও দায়িত্ব আছে বলে মন্তব্য করেন তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »