মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বাউফলে কবুতরের ঘরে প্রধানমন্ত্রীর ছবি
প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২০, ৭:৪৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাউফলে কবুতরের ঘরে প্রধানমন্ত্রীর ছবি

এম.নাজিম উদ্দিন পটুয়াখালী থেকেঃ
পটুয়াখালীর বাউফলে কবুতরের ঘরে কার্পেট হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত পোষ্টার বিছিয়ে কবুতর পালছেন আবদুল জলিল নামের এক শিক্ষক। তিনি উপজেলার ৮১নং দক্ষিণ শৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে কর্মরত রয়েছেন। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, শিক্ষক আবদুল জলিল তার কর্মরত বিদ্যালয়ের ছাদে সরকারি বেঞ্চের কাঠ দিয়ে দুই তলা ছয় কক্ষ বিশিষ্ট কবুতরের ঘর নির্মাণ করে কবুতর পালছেন। এক কক্ষে কার্পেট হিসাবে বিছিয়ে রেখেছে গত (৩১মার্চ-২০১৯) বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবদুল মোতালেব হাওলাদারের নির্বাচনী পোস্টার। পোস্টারে রয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবি। পোস্টারের উপরে কবুতরের বিষ্টা পড়ে আছে।
এ ব্যাপারে সহকারি শিক্ষক আবদুল জলিল সাংাদিকদের জানান,পরিত্যাক্ত বেঞ্চ দিয়ে কবুতরের ঘর নির্মাণ করেছি। ছবির প্রসঙ্গে বলেন, ওই ছবি/ পোস্টার আমি রাখিনি।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিম জাহান লাইজু বলেন, এব্যাপারে আমি কিছু জানি না।
বিষয়টি উপজেলা শিক্ষা অফিসার রিয়াজুল হক বলেন, সরকারি বেঞ্চের কাঠ দিয়ে কবুতরের ঘর বানানোর কোন সুযোগ নেই। আর ঘরে প্রধানমন্ত্রীর ছবি যুক্ত পোস্টার থাকা চরম অপরাধ। তবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »