মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাউফলে জ্ঞানের আলো ছড়াচ্ছে চাঁনবরু স্মৃতি পাঠাগার
প্রকাশ: ১৯ আগস্ট, ২০২২, ১:৩৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাউফলে জ্ঞানের আলো ছড়াচ্ছে চাঁনবরু স্মৃতি পাঠাগার

পটুয়াখালীর বাউফলের মদনপুরা ইউনিয়নের একটি অজপাড়া গাঁয়ে জ্ঞানের আলো ছড়াচ্ছে চাঁনবরু বেগম স্মৃতি পাঠাগার। স্থানীয় জহিরুল হক খান ও সবুর খান নামের দুই ভাই তাদের মায়ের নামে ২০১৯ সালে এই পাঠগারটি স্থাপন করেন।

সরোজমিনে গিয়ে দেখা গেছে, এলাকার শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও নানা বয়সের মানুষ পাঠাগারে কম্পিউটার চালানো শিখছে,বই ও পত্রিকা পড়ছেন। মাঝপাড়া গ্রামের মানুষের কাছে পাঠাগাড়টি এখন আলোর বাতিঘর নামে পরিচিতি পেয়েছে।

এই পাঠাগারটিতে জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী, মুক্তিযুদ্ধ বিষয়ক বই, গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, নাটক, ছোট গল্প, ভ্রমণকাহিনী, বিজ্ঞানভিত্তিক বই, কম্পিউটার শিক্ষা, খেলাধুলা ও রম্য রচনাসহ প্রায় পাঁচ হাজার বই রয়েছে। প্রতিদিন দুটি দৈনিক ও আঞ্চলিক পত্রিকা এবং সাপ্তাহিক ম্যাগাজিন রাখা হয়। জ্ঞান চর্চার জন্যে শিক্ষার্থীদের বাড়িতে বই নিয়ে অধ্যয়ন করার সুযোগ রয়েছে। সার্বক্ষণিক পাঠাগারটিতে একজন অফিস সহায়ক ও নাইট গার্ড রয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত ৯টা পর্যন্ত পাঠাগারটিতে এলাকাবাসীর পদচারণায় মুখরিত হয়ে উঠে ।

মদনপুরা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মস্তফা মাস্টার বলেন, অজপাড়া গাঁয়ের এ জনপদে শিক্ষার আলোকে প্রসারিত করতে জহিরুল হক খান ও সবুর খান তার মায়ের নামে যে পাঠাগারটি স্থাপন করেছেন তা এখন এলাকার শিক্ষক,শিক্ষার্থীসহ নানা পেশার মানুষের কাছে আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছে ।

সোনামুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোশাররফ হোসেন বলেন, স্কুল,কলেজ শিক্ষার্থীসহ স্থানীয়দের মাঝে পাঠাগারটি আলোর বাতিঘর হিসাবে পরিচিতি পেয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে এই পাঠাগারটি খোলা থাকে।

তিনতলা বিশিষ্ট চাঁনবরু বেগম পাঠাগারের, দ্বিতীয়তলায় মমিন উদ্দিন খান বিজ্ঞানাগার, ও তৃতীয় তলায় চাঁনবরু মমিন উদ্দিন ফাউন্ডেশন নামের আরও দুটি প্রতিষ্ঠান রয়েছে। যেখান থেকে গরীব শিক্ষার্থীদের পড়ালেখার জন্য উপবৃত্তিসহ নানা সহযোগিতা দেয়া হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »