সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাউফল উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন দুই পক্ষের দুই কমিটি ঘোষনার মধ্য দিয়ে শেষ হয়
প্রকাশ: ২৯ নভেম্বর, ২০১৯, ৩:৩৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাউফল উপজেলা আ’লীগের  ত্রি-বার্ষিক সম্মেলন দুই পক্ষের দুই কমিটি ঘোষনার মধ্য দিয়ে শেষ হয়

 পটুয়াখালী প্রতিনিধি:

ব্যাপক উত্তেজনা আর উৎকণ্ঠার মধ্য দিয়ে বাউফল উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পৃথক ভাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

একপক্ষের সম্মেলন অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন কোট ভবন চত্বরে। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম ফিরোজ এমপি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট শাহজাহান মিয়া এমপি, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী আলমগীর হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মোঃ বাবর, ত্রান ও সামজ কল্যান সম্পাদক মোঃ রায়হান শাকিব ও বাউফল উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার প্রমুখ।

এ সম্মেলনে আসম ফিরোজ এমপি সভাপতি ও আবদুল মোতালেব হাওলাদারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়। আসম ফিরোজ এমপি ১৯৮০ সাল থেকে এ দলের নেতৃত্ব দিয়ে আসছেন এবং আবদুল মোতালেব হাওলাদার এর আগেও দুই বার সাধারণ সম্পাদক ছিলেন।

অপর পক্ষের সম্মেলন অনুষ্ঠিত হয় পৌর শহরের লিচুতলা মাঠে। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরাজি। এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েলের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হননি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও বাউফল উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান।

এ সম্মেলনে মেয়র জিয়াউল হক জুয়েলের পক্ষের জসিম উদ্দিন ফরাজীকে সভাপতি ও জাহাঙ্গীর হোসেনকে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়। জসিম উদ্দিন ফরাজী হলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গির হোসেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ছিলেন।

সকাল ১০ টায় শুরু দুই পক্ষের সম্মেলন শুরু হয় এবং তা চলে হয়ে সন্ধ্যার আগ পর্যন্ত । এ সম্মেলন উপলক্ষে শহরে সৃদৃশ্য তোরণও ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়। সম্মেলনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আংশকায় শহরে ব্যপক পুলিশ মোতায়ন করা হয়। নেতাকর্মীদের মধ্যে ছিল উদ্বেগ ও উৎকণ্ঠা। কিন্তু কোন ধরণের ঝামেলা ছাড়াই দুই পক্ষের সম্মেলন শেষ হয়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »