রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বাকেরগঞ্জে দুই শিশুকে বলাৎকার : মাদ্রাসা পরিচালকের নামে মামলা
প্রকাশ: ১৬ জুন, ২০২১, ১২:৫৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে দুই শিশুকে বলাৎকার : মাদ্রাসা পরিচালকের নামে মামলা

স্টাফ রিপোর্টার : বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে একটি মাদ্রাসার পরিচালকের বিরূদ্ধে দুই শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রের পিতা। মাদরাসার পরিচালক রেদওয়ানুল করিম (৪২)কে আসামী করে এই মামলা দায়ের করা হয়েছে। বাকেরগঞ্জ থানায় মামলা নং ১২ তারিখ ১৫/৬/২০২১ইং।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত প্রায় দেড় বছর যাবৎ দক্ষিণ পাদ্রিশিবপুর (কানকি) মদিনাতুল উলুম কারিমিয়া মাদরাসার দুইছাত্রকে ভয় ভীতি দেখিয়ে বলাৎকার করে আসছিল মাদরাসার পরিচালক রেদওয়ানুল করিম। সবশেষ গত শুক্রবার ১১ জুন তাদেরকে বলাৎকার করে। এক পর্যায়ে একটি শিশু তার পিতাকে ঘটনা বলে দিলে এটি জানাজানি হয়। অবশেষে ১৫ জুন একটি শিশুর পিতা বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। লম্পট রেদওয়ান পাদ্রিশিবপুরের ৫নং ওয়ার্ড কানকি গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র।
এলাকাবাসী জানান, মাদরাসা পরিচালনার আড়ালে নানা অপকর্মে জরিত এই রেদওয়ান। আরো অনেক শিশুকে এভাবে সে নির্যাতন করেছে। রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সব বের হয়ে আসবে।
এদিকে একটি চক্র লম্পট রেদওয়ানকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে।  হুমকি ধামকি সহ নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে ।রেদওয়ানুল করিমের সহযোগীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।
বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, পাদ্রিশিবপুরের একটি মাদরাসার পরিচালক রেদওয়ানুল করিমকে আসামী করে নারী ও শিশু নির্যানত আইনে একটি মামলা হয়েছে। আমরা তদন্ত স্বাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »