সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বাকেরগঞ্জে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রকাশ: ২৭ জুন, ২০২০, ৪:১৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালের বাকেরগঞ্জে রাস মনী সুপ্তধর নামের এক নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিশোর্ধ্ব তরুণীর লাশটি শুক্রবার বিকেলে উপজেলার কবাই ইউনিয়নের শিয়ালঘুনি গ্রামের স্বপন হালদারের বাসা থেকে উদ্ধার করে। নববধূর শ্বশুর পরিবার এ বিয়োগান্তের ঘটনাটিকে আত্মহত্যা বললেও তরুণীর বাবা চৈতন্য কৌরার পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন। তবে পুলিশ প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে কোন মন্তব্য না করে গৃহবধুর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়- স্থানীয় কলসকাঠী লঞ্চঘাট সংলগ্ন এলাকার চৈতন্য কৌরারের মেয়ে প্রেম সম্পর্কের জেরে পালিয়ে গিয়ে দেড় মাস পূর্বে পার্শ্ববর্তী কবাই ইউনিয়নের শিয়ালঘুনি গ্রামের মৃত জগদ্বীশ হালদারের ছেলে স্বপন হালদরকে বিয়ে করেন। কিন্তু ছেলের পরিবার এই সম্পর্ক ও বিয়ে না নেওয়ায় বিষয়টি নিয়ে তাদের সংসারে অশান্তি গেলে ছিল। সর্বশেষ দুদিন আগে রাতে তাদের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে মনী সুপ্তধরকে মারধর করেন স্বামী স্বপন। এর পরেই শুক্রবার বিকেলে নববধূর ঝুলন্ত পাওয়া গেল।
স্বপন হালদারের দাবি, তার স্ত্রী সকলের অলক্ষ্যে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্বজনেরা দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তবে মনী সুপ্তধরকে পূর্বপরিকল্পনা অনুযায়ী খুন করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে, অভিযোগ করে বিচার দাবি করেছেন তার বাবা চৈতন্য কৌরার।এ মৃত্যু নিয়ে উভয় পরিবারের বক্তব্যের বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ কোন মন্তব্য না করলেও বলছেন- ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসলে কারণ নিশ্চিত হওয়া যাবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »