শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


 বাকেরগঞ্জ : দু’মুঠো ভাতের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছে শিশু সুমাইয়া
প্রকাশ: ২১ মে, ২০২২, ৩:০৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

 বাকেরগঞ্জ : দু’মুঠো ভাতের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছে শিশু সুমাইয়া

বাকেরগঞ্জ সংবাদদাতা ॥ বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন। বাবা মানে মাথার ওপর বটগাছের ছায়া। শত কষ্ট সহ্য করে সন্তানের মুখে হাসি ফোটান বাবা।

কিন্ত ভাগ্যের নির্মম পরিহাসে বাবাকে চিরতরে হারিয়ে সেই ছায়াটি নেই শিশু সুমাইয়ার কপালে। পাঁচ বছর বয়সে পিতাকে হারিয়ে গ্রামীণ জনপদে ভিক্ষা করে ৭ বছরের সুমাইয়া। ভিক্ষা করেই এই শিশুটিকে নিজের ও পরিবারের মুখে খাবার তুলে দিতে হয়।

এভাবেই সে তার পরিবারের মুখে দু’মুঠো ভাত তুলে দেয়। যে শিশুটির এই বয়সে পুতুল খেলায় মগ্ন থাকার কথা তাকেই ধরতে হয়েছে সংসারের হাল। যে বয়সে হাতে খাতা-কলম থাকার কথা সে বয়সে ভিক্ষার ঝুলি হাতে নিয়ে ঘুরছেন দুয়ারে দুয়ারে। ১৯ মে দুপুর ২ টায় জনকন্ঠ পত্রিকার সংবাদদাতা জিয়াউল হক এর নজরে আসে শিশু সুমাইয়া।

সুমাইয়া করুণ সুরে ভিক্ষা চায় আমাকে দু’মুঠো ভাত দেয়া যায় আমি কিছু খাইনি। সুমাইয়াকে ভাত খেতে দেয় ও তার পরিবারের খোঁজখবর নিতে সুমাইয়া কে সাথে নিয়ে ছুটে যায় তার বাড়িতে। সুমাইয়ার মা মুকুল বেগম জানান, এর আগেও আমার বিবাহ হয়েছিল দুই বছর আগে আমার স্বামী শারীরিক অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন।

আমার দুই কন্যা সন্তান সুমাইয়া ও সুমিকে নিয়ে অসহায় হয়ে পরি। কোন উপায়ান্তর না পেয়ে বাকেরগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের আলমগীর হোসেন এর সাথে দ্বিতীয় বিয়ে আবদ্ধ হই। এই ঘরেও আমার এক কন্যা সন্তান জন্মগ্রহন করেছে। আমার স্বামী আলমগীর হোসেন দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগতেছে। কর্মহীন হয়ে পরেছেন তিনি পাঁচজনের এই সংসারের হাল ধরেছেন শিশুকন্যা সুমাইয়া।

সুমাইয়ার পিতা আলমগীর হোসেন জানান, দীর্ঘদিন অসুস্থতার কারনে কাজে যেতে পারছি না। সুমাইয়ার ভিক্ষায় আমার সংশার চলে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »