শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


পাঠক সমাজে ঝড় তুলেছে দেশবাংলা :বরিশাল ব্যুরো প্রধান হলেন সাংবাদিক নোমানী
প্রকাশ: ১৯ জুন, ২০২২, ৮:৪৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

পাঠক সমাজে ঝড় তুলেছে দেশবাংলা :বরিশাল ব্যুরো প্রধান হলেন সাংবাদিক নোমানী

 

স্টাফ রিপোর্টার : প্রিন্ট আকারে বাজারে আসার আগেই পাঠক সমাজে ঝড় তুলেছে দৈনিক দেশবাংলা। জাতীয় পর্যায়ে সেরা অনুসন্ধানী সাংবাদিক হিসেবে বারবার পুরস্কৃত, বাংলাদেশ প্রতিদিনের ইনভেস্টিগেটিভ রিপোর্টিং সেল ইনচার্জ হিসেবে সমধিক পরিচিত সাঈদুর রহমান রিমনের সম্পাদনায় দেশবাংলা পত্রিকাটি প্রকাশের প্রক্রিয়া চলছে। জরিপের মাধ্যমে পত্রিকা পাঠকদের কাক্সিক্ষত খবরা খবরের চাহিদা নিরুপণ ও সর্বসাধারনের যাচাই বাছাইকৃত সংবাদ কর্মি নিয়োগ করেই দারুণ কৌতুহলের সূত্রপাত ঘটিয়েছে পত্রিকাটি। আগামি জুলাই মাসেই পত্রিকাটি পাঠকদের হাতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক দেশবাংলা’ মুক্তিযুদ্ধে যেমন স্বাধীনতার জন্য কাজ করেছে তেমনি হাল আমলে কর্পোরেট পুজিঁবাদকে এড়িয়ে এক ঝাঁক পেশাদার সাংবাদিকদের নিয়ে নিপিড়িত -নির্যাতিত, দুর্নীতিবাজ ও দেশবিরোধীদের মুখোশ উম্মোচনের মুখপত্র হিসেবে দৈনিক দেশবাংলা ভূমিকা রাখবে। ন্যায়ের পথে অন্যায়ের বিরুদ্ধে লিখনীতে ভরপুর থাকবে প্রতিটি লাইন পাতা ও পৃষ্ঠা।

৬০-এর দশকের মেধাবী ছাত্রনেতা ড. কোরেশী তৎকালীন অবিভক্ত পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর তিনি ১৯৬১ সালে ডাকুসর ভিপিও নির্বাচিত হন। অসাম্প্রদায়িক চেতনার বিকাশে তার অবদান ছিল অসামান্য। ৬ দফা ও ১১ দফাভিত্তিক ছাত্র ও গণআন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থানে ফেরদৌস আহমেদ কোরেশীর ভূমিকা ছিল অবিস্মরণীয়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন ড. কোরেশী।

বর্তমানে প্রখ্যাত সাংবাদিক সাইদুর রহমান রিমন সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের আতংক। তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেন নি। তার লিখনীতে অসৎ লোকদের বুক কেঁপে উঁঠে। এমন পেশাদার ও সৎ একজন সাংবাদিকদের সম্পাদনায় আবারো দেশবাংলা বাজারে আসছে-এমন খবরে পাঠকমহলে রীতিমত সাড়া পড়েছে। কখন তারা হাতে পাবে দেশবাংলার ছাপানো পত্রিকা।

এ ব্যাপারে দৈনিক দেশবাংলার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পাওয়া সাংবাদিক মামুনুর রশীদ নোমানী বলেন, আমি দৈনিক দেশবাংলার ভারপ্রাপ্ত সম্পাদক সাইদুর রহমান রিমনের প্রতি কৃতজ্ঞ, কৃতজ্ঞ দৈনিক দেশবাংলা পরিবারের নিকট। ড.ফেরদৌস আহমেদ কোরেশী যখন দেশবাংলা যুবকের অর্থায়নে প্রকাশ করতো তখন আমি চারবছর বরিশাল ব্যুরো প্রধান হিসেবে কাজ করেছি। সে জন্য বরাবরই দেশবাংলার প্রতি আমার দুর্বলতা রয়েছে। আমার ভালোবাসা ও ভালো লাগার একটি পত্রিকা দেশবাংলা। নোমানী বলেন, অকুতোভয়ী সাংবাদিক সাইদুর রহমান রিমনের দক্ষ হাতে দেশের একঝাঁক কলম সৈনিক দেশবাংলাকে পাঠক প্রিয় করতে সক্ষম হবে। তার ক্ষুরধার লিখনী ও নিঁখুত ছোয়ায় দেশবাংলা হবে গনমানুষের হৃদয়ের পত্রিকা। নোমানী বরিশাল অঞ্চলের সকল পাঠক, সংবাদপত্রসেবী ও বিজ্ঞাপনদাতা ও শুভাকাঙ্খীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, নিপিড়িত -নির্যাতিত সৎ সাহসী সাংবাদিক নোমানী দীর্ঘ দু’যুগ সাংবাদিকতা পেশায় জড়িত। কখনো লেজুড় ভিত্তি বা দালালী করেননি এই প্রতিবাদী সাংবাদিক। তিনি দৈনিক শাহনামা পত্রিকার প্রধান বার্তা সম্পাদক, দৈনিক বাংলার বণে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, অনলাইন নিউজ পোর্টাল বরিশাল খবরের সম্পাদক। এছাড়া তিনি বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়নের সভাপতি,বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক, বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বিএমএসএফের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন, ওজাব,এসএসপিসহ বিভিন্ন গনমাধ্যমের সাথে জড়িত রয়েছেন। এছাড়া সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান এফ এফ এফ এল বিডি ফাউন্ডেশন, এফ এফ এল ইয়ুথ ফাউন্ডেশন,ফ্রেন্ডস ফর লাইফ ও সচেতন নাগরিক আন্দলনের নির্বাহী পরিচালক হিসেবে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »