শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বাবুগঞ্জ জাহাঙ্গীর নগর ইউনিয়নে ২নং ওয়ার্ড আ.লীগের নতুন কার্যালয় উদ্বোধন
প্রকাশ: ২ জুন, ২০২০, ১:৫৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাবুগঞ্জ জাহাঙ্গীর নগর ইউনিয়নে ২নং ওয়ার্ড আ.লীগের নতুন কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ।। সামাজিক দুরত্ব বজায় রেখে বাবুগঞ্জ উপজেলার বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন ২নং ওয়ার্ড তিলের চর বাংলাদেশ আওয়ামী লীগের নতুন উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপনে’র নেতৃত্বে দলের ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে সোমবার (১লা,জুন) সকাল ১০টায় ইউনিয়নের তিলেচরে ২নং ওয়ার্ড দলীয় নতুন কার্যালয় উদ্ভোধন করেন। বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন ২নং ওয়ার্ড তিলেরচর আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম শিমু আকনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগরপুর ইউনিয়নের তিলের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন নিজস্ব বিল্ডিং এ উক্ত দলীয় কার্যালয় উদ্বোধনের সময় ইউনিয়নের আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃাকর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ভাষণে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপন বলেন, বঙ্গবন্ধুকে যারা ভালবাসেন তাদের জন্যই এই অফিস। তৃণমূলে যত নেতাকর্মী আছেন যাঁরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে মনে প্রাণে বিশ্বাস করেন, জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও আবুল হাসানাত আবদুল্লাহর নেতৃত্বে যারা নিজেকে নিবেদিত করেন তাঁদের জন্যই এই অফিস।

তিনি বক্তেব্যের পূর্বে স্বাধীনতা মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ‘৭৫ এর ১৫ আগস্টে নিহত ও জাতীয় চারনেতা এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার স্মরণে গভীর মাগফেরাত কামনা করেন ও উপস্থিত সকলকে নিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

তিনি বলেন, সরকার কর্তৃক ঘোষিত লকডাইন ও হোম কোয়ারেন্টিনে, মহামারী করোনা ভাইরাস এ পরিস্থিতিতে থাকায় বেকার হয়ে যাওয়া অসহায় কর্মহীন দিনমজুর মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে আওয়ামী লীগের উদ্যোগে সব সময় জনগণের পাশে থাকার জন্য সকল নেতা কর্মীদের অনুরোধ করেন।

১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন চেয়ারম্যান এস.এম তারেকুল ইসলাম তারেক” তার নিজস্ব ভবন টি দলীয় কার্যালয়ের জন্য দান করেন।

চেয়াম্যান এস.এম তারেকুল ইসলাম (তারেক) বলেন, এখন হাইব্রিড নেতাকর্মীদের ভিড়ে দলের ত্যাগী ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বসার ঠাঁই পায় না। বিভিন্ন দল থেকে আগত বসন্তের কোকিলের মতো হাইব্রিডরা অফিসকক্ষ দখল করে বসে থাকে। কিছু নব্য আওয়ামী লীগের নেতা তাদেরকেই মূল্যায়ন করেন। কিন্তু যারা দুঃসময়ে এবং জন্মগতভাবেই বাংলাদেশ আওয়ামী লীগে আছে এরকম নেতৃাকর্মীর ঠাঁই নেই । সেই সব অবহেলিত নেতাকর্মীদের সুখ-দুঃখের কথা বলার জন্যই এই কার্যালয় উৎস্বর্গ করা হয়েছে।

তাছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় ভাবে আরও সংগঠিত হওয়ার সুযোগ পাবে। নতুন কার্যালয় উদ্বোধনকালে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ১নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন অাওয়ামীলীগ, সভাপতি মোঃইউসুফ খাঁন, সম্পাদক এম.আর বাদল বিশ্বাস, সহ-সভাপতি শহিদুল ইসলাম নান্না আকন, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ।

এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন হতে আগত নেতাকর্মীসহ, উপজেলা আওয়ামী লীগ তথ্য ও বিষয়ক সম্পাদক আজহার মাঝি, আনিচুর রহমান, বাবুগঞ্জ উপজেলা যুবলীগ সদস্য হেলাল হোসেন, ইউনিয়ন ছাত্র লীগ নেতা মো:রাজু খন্দকার সহ যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মী উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »