মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বাসভাড়া বাড়ছে দূরপাল্লায় কিলোমিটারে ৪০ পয়সা, ঢাকায় ৩৫ পয়সা
প্রকাশ: ৬ আগস্ট, ২০২২, ১০:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাসভাড়া বাড়ছে দূরপাল্লায় কিলোমিটারে ৪০ পয়সা, ঢাকায় ৩৫ পয়সা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বাসভাড়া সর্বোচ্চ ২২ শতাংশ বাড়ছে। আজ শনিবার বিকেলে বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বিআরটিএর ভাড়া নির্ধারণী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারে ১ টাকা ৮০ পয়সার জায়গায় ২ টাকা ২০ পয়সা হবে। এ ক্ষেত্রে ভাড়া বাড়ছে কিলোমিটারপ্রতি ৪০ পয়সা, অর্থাৎ ২২ শতাংশ।

আর ঢাকা, চট্টগ্রামসহ মহানগরগুলোয় ১৬ দশমিক ২৭ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মহানগরে বাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ১৫ পয়সার জায়গায় ২ টাকা ৫০ পয়সা হচ্ছে। অর্থাৎ কিলোমিটারপ্রতি ভাড়া বাড়ছে ৩৫ পয়সা।

রোববার থেকে নতুন এই ভাড়া কার্যকর হবে বলে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। গতকাল শুক্রবার রাতে জ্বালানি তেলের দাম একলাফে লিটারে ৩৪ টাকা থেকে ৪৬ টাকা বাড়িয়েছে সরকার। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা করা হয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে আজ সকাল থেকে ঢাকাসহ সারা দেশে গণপরিবহন খাতে বিশৃঙ্খলা দেখা দেয়। অনেকে বাস চালানো বন্ধ রাখেন। আবার ইচ্ছেমতো যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হয়। এই পরিস্থিতিতে বিকেলে বিআরটিএর ভাড়া নির্ধারণী কমিটির বৈঠক হয়।

এর আগে গত বছরের নভেম্বরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সারা দেশে বাসের ভাড়া গড়ে ২৭ শতাংশ বাড়ায় সরকার। সে সময় সব লঞ্চের ভাড়া ৩৫ শতাংশ বাড়ানো হয়েছিল। সে হিসাবে কিলোমিটারপ্রতি ৬০ পয়সা করে ভাড়া বেড়েছিল।

তার ৯ মাসের মাথায় আবারও বাসের ভাড়া বাড়ানো হলো। এবার নৌপথের ভাড়া এখনো বাড়ানো হয়নি। তবে দু-এক দিনের মধ্যে লঞ্চের ভাড়া বাড়তে পারে। বাড়বে নৌপথে পণ্য পরিবহন ব্যয়ও।

নভেম্বরে ট্রেনের ভাড়া বাড়ানো হয়নি। তবে লোকসানের বোঝা আর বাড়াতে চায় না রেলওয়ে। এ জন্য এবার ভাড়া বৃদ্ধির চিন্তা করছে রেল কর্তৃপক্ষও।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »