শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বাস কেড়ে নিল দুই বোনের প্রাণ
প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৩, ১:২০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাস কেড়ে নিল দুই বোনের প্রাণ

 পিরোজপুর প্রতিনিধি 

পিরোজপুরে বাসের চাপায় মুক্তা আক্তার (২৫) ও মারিয়া আক্তার (১১) নামে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা মহাসড়কের আধাঝুড়ি নামক স্থানের মাঝিবাড়ি পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর এলাকার নজরুল ইসলাম শেখের কন্যা।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের ভাই মানজারুলসহ (২৫) দুইজন। তারা হলেন- ভ্যান চালক মনির শেখ (৫০) ও ভ্যান আরোহী আজিজুল গাজী (৩৫)।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে মুক্তা আক্তার ও মারিয়া আক্তার এবং আজিজুল গাজী ভ্যানে করে পিরোজপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ইমাদ পরিবহণের একটি বাস তাদের চাপা দেয়। এতে চালকসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়ার পথে বড় বোন মুক্তা আক্তার এবং খুলনা নেওয়ার পথে ছোট বোন মারিয়া মারা যায়।

কদমতলা ইউনিয়নের ভৈরমপুর এলাকার ইউপি সদস্য মো. মিজানুর রহমান জানান, নিহত মুক্তা আক্তার পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে অনার্সে এবং ছোট বোন মারিয়া আক্তার স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। এদিকে দুই বোনের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটিকে আটক ও আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »