শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বাড়ছে লাশের মিছিল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যোগ হয়েছে চাল চুরির মহোৎসব
প্রকাশ: ২১ এপ্রিল, ২০২০, ১২:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাড়ছে লাশের মিছিল জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যোগ হয়েছে চাল চুরির মহোৎসব

নাজমুল সানীঃ দেশে এখন গরীব-দুঃখীদের দুর্দিন। হাজার হাজার মানুষ অর্ধাহারে, অনাহারে কোনো রকম দিন কাটাচ্ছে। কেউ পারছেনা লজ্জায় বলতে আবার পারছেনা পেটের খিদা সইতে। ক্ষুধার দুর্বিষহ যন্ত্রণায় অস্থির হয়ে সহ্য করতে না পেরে আত্মহত্যা করার চেষ্টা করার কথা এবং আত্মহত্যার ঘটনাও ঘটতে দেখেছি পত্রিকা ও টেলিভিশন এর নিউজের মাধ্যমে ।

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় আফরোজা নামে এক শিশু ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে একটি হৃদয়বিদারক মর্মস্পর্শী ঘটনা। সবাই নির্বাক হয়েছে এই ঘটনায়।

জামালপুরে ট্রাক আটকিয়ে ত্রাণ লুটের ঘটনাও ঘটতে দেখেছি কিন্তু দুঃখের কথা হল আমাদের দেশের হত্ত্বাকর্তারা বিষয়টা আঁচ করতে পারছেন না বা করছেন না কেন জানি না।

বিশ্বের সাথে তাল মিলিয়ে মহামারী করোনা আমাদের দেশকেও গ্রাস করেছে। এর ফলে দেশের মানুষের মৃত্যুর হার হ্রাস করতে সরকার থেকে বিভিন্ন প্রদক্ষেপ নেওয়া হয়েছে যার একটি হচ্ছে -“ঘরে থাকুন ,নিরাপদে থাকুন”।

মহামারী করোনা একপ্রকার ছোঁয়াছে রোগ এটি হাঁচি ও কাশির মাধ্যমে অথবা আক্রান্তর সংস্পর্শে অপর ব্যক্তি আক্রান্ত হতে পারে। এর জন্য দেশের শিল্প কারখানা ,অফিস,আদালত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ।

করোনার বিস্তার ঠেকাতে দেশে দেওয়া হয়েছে অঘোষিত লকডাউন। এর ফলে বিপদে পরেছেন দিন মজুর, নিম্ন ও মধ্যম আয়ের মানুষজন। এসব মানুষের জন্য সরকারীভাবে ত্রাণ বরাদ্ধ থাকলেও বিভিন্ন জেলার কিছু অসাধু চেয়ারম্যান ও মেম্বার গরীবের হক মেরে খাচ্ছে। সারা বিশ্ব আজ এক মহাদুর্যোগের মুখোমুখি এবং সর্বশক্তি দিয়ে করোনা মোকাবিলা করে যাচ্ছে। করোনা সংক্রমণ মোকাবিলার পাশাপাশি ক্ষুধার্ত মানুষের ক্ষুদা নিবারণ এবং অর্থনীতির জটিল সমীকরণ মেলানোর চেষ্টায় অবিরত কাজ করে যাচ্ছে বিশ্ব।

প্রতিদিন বাড়ছে লাশের মিছিল দেশে দেশে। জীবন মৃত্যুর এ সন্ধিক্ষণে যোগ হয়েছে চাল চুরির মহোৎসব। পত্রপত্রিকায় প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রকাশিত হচ্ছে, তার পাশাপাশি চাল চোরের সংখ্যা বাড়ছে সেটিও প্রকাশিত হচ্ছে। যেখানে কে বাঁচবে তার কোনো নিশ্চয়তা নেই, যেখানে জীবন এখন অনেক বেশি অনিশ্চিত, সেখানে কী করে এরা ত্রাণের চাল চুরি করে খায় ? এদের লোভ-লালসা, লজ্জা-শরম, বিবেকবোধ সবকিছু অন্ধ করে দিয়েছে। চাল চোরেরা কি পরিমান লুটেপুটে খাচ্ছে তা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবেন না। করোনা আমাদেরকে চালচোরদের মত মারাত্মক ভাইরাস গুলো চেনার সুযোগ করে দিয়েছে।

লেখকঃ
নাজমুল হক সানী
নির্বাহী সম্পাদক
বরিশাল খবর২৪.কম




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »