মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিউটিশিয়ানকে ধর্ষণ: বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুজন কারাগারে
প্রকাশ: ১৭ অক্টোবর, ২০২২, ৬:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিউটিশিয়ানকে ধর্ষণ: বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুজন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট |

ঢাকা: রাজধানীর শুক্রাবাদে এক বিউটিশিয়ানকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় গ্রেফতার বেসরকারি বিশ্বিবদ্যালয়ের দুই শিক্ষার্থীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৪ অক্টোকর তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে সোমবার তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) শেরেবাংলা নগর থানার পরিদর্শক জাহাঙ্গীর আলম। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো দুই আসামি হলেন- মো. রিয়াদ (২৪) ও ইয়াছিন হোসেন ওরফে সিয়াম (২৩)। তারা একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

গত ১২ অক্টোবর রাতে শেরেবাংলা নগর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারী সাভারে থাকতেন। একটি অনলাইন পেজের মাধ্যমে তিনি বাসায় গিয়ে নারীদের সাজানোর কাজ করতেন। পেজে দেওয়া নম্বরে গত ১১ অক্টোবর তাসলিমা নামে এক নারী ওই বিউটিশিয়ানকে ফোন দিয়ে জানান, শুক্রাবাদ এলাকায় ফেসিয়াল সেবা দিতে হবে।

সেই তথ্যের ভিত্তিতে সাভার থেকে ওই বিউটিশিয়ান শুক্রাবাদের উদ্দেশে রওনা হন। পথে তাসলিমার ভাই পরিচয়ে আসামি রিয়াদ তার অবস্থান সম্পর্কে ফোনে কয়েকবার খোঁজ নেন। সন্ধ্যার পর ওই নারীকে রিয়াদ শুক্রাবাদ থেকে রিসিভ করে তার ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে তখন কোনো নারী ছিল না। তাসলিমা নামে ওই নারীর জন্য ভিকটিমকে অপেক্ষা করতে বলেন রিয়াদ।
এরপর সেখানে আসে তার বন্ধু সিয়াম ও জিতু। পরে এই তিন বন্ধু মিলে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে ওই বিউটিশিয়ানকে ধর্ষণ করেন। এরপর তাকে রাস্তায় একটি সিএনজিতে তুলে দেয় আসামিরা।
এ ঘটনার পর ভিকটিম স্বামীসহ প্রথমে ধানমণ্ডি থানায় যান। তবে ঘটনাস্থল শেরে বাংলানগর থানার আওতাধীন হওয়ায় তাদের সেখানে পাঠানো হয়। সেখানে তার স্বামী বাদী হয়ে শেরে বাংলানগর থানায় চারজনের নামে দলবদ্ধ ধর্ষণের মামলা করেন। এরপর টিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিম সেন্টারে পাঠানো হয়।

এদিকে মামলার পর অভিযান চালিয়ে রিয়াদ ও সিয়ামকে গ্রেফতার করে শেরে বাংলা নগর থানা পুলিশ। আসামিরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘বখে যাওয়া’ শিক্ষার্থী বলে জানায় তারা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »