মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ
প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২২, ৯:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ

নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শ্যামলী হলের সামনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 

ওবায়দুল কাদের বলেন, আজ সারা ঢাকা শহর মিছিলের মহানগরী। সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রস্তুত আছে, জঙ্গিবাদ, ভোট চোর, হাওয়া ভবনের বিরুদ্ধে আমরা প্রস্তুত। জঙ্গিবাদ রুখতে হবে, স্বাধীনতা বিরোধীদের রুখতে হবে। হাওয়া ভবনের লুটেরাদের রুখতে হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা (বিএনপি) বলে, রাষ্ট্র মেরামত করবে বিএনপি। এই রাষ্ট্রকে ধ্বংস করেছে তারা। এই রাষ্ট্রের গণতন্ত্রকে হত্যা করেছে তারা। এই রাষ্ট্রের মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছে তারা। এই রাষ্ট্রে স্বাধীনতার আদর্শকে হত্যা করেছে তারা। এই রাষ্ট্রের অর্থ পাচার করেছে বিএনপি। বিএনপির পাঁচ বছরের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এই রাষ্ট্র। এই লুটেরা ধ্বংসকারী এবং ষড়যন্ত্রকারীরা রাষ্ট্র মেরামত করবে? এরা নষ্ট রাজনীতি করে। যারা নষ্ট রাজনীতি করে তারা রাষ্ট্র মেরামত করতে পারে না, ধ্বংস করতে পারে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা বুদ্ধিজীবী নামিয়েছে, ফখরুলের মুক্তি চায়, ফখরুল তাদের বন্ধু, তাদের শুভাকাঙ্ক্ষী। ফখরুল অসুস্থ, আমরা জানি না, অথচ বিবৃতিজীবীরা বলছে তিনি নাকি অসুস্থ। ফখরুলের জন্য উদ্বিগ্ন এই বিবৃতিজীবীরা। এই বিশিষ্টজনেরা, বুদ্ধিজীবীরা এই বাংলায় যখন সহস্র মায়ের বুক খালি হয়েছে, ১৫ আগস্ট যখন সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, তখন এই ঘাতকদের বিরুদ্ধে আপনারা কি বিবৃতি দিয়েছিলেন? তখন কোথায় ছিল আপনাদের মুখের ভাষা, কোথায় ছিল উদ্বেগ? 

তিনি আরও বলেন, জাতীয় চার নেতাকে যখন জেলখানায় নিশংসভাবে হত্যা করা হয় তখন কোথায় ছিল আপনাদের প্রতিবাদ। ২১ আগস্ট শেখ হাসিনাকে উদ্দেশ্য করে গ্রেনেড হামলায় ২৩ জনের প্রাণহানির সময় সিরাজুল ইসলাম, বদরুদ্দীন উমর- আপনারা সেদিন কোথায় ছিলেন? সেদিন কি আপনারা প্রতিবাদ করেছেন? আহসানুল্লাহ মাস্টার, শাহ এমএস কিবরিয়া, নাটোরের মমতাজ, খুলনার মমতাজ, সাংবাদিক মানিক সাহা, হুমায়ুন কবির বালুকে যেদিন প্রকাশ্যে হত্যা করা হয় সেদিন কি প্রতিবাদ করেছিলেন, উদ্যোগ প্রকাশ করেছেন? এই ঘাতকের দলের পক্ষে এখন বিবৃতি দিচ্ছেন।

সেতুমন্ত্রী বলেন, গোস্বা (অভিমান) করে কোনো লাভ নেই। বাংলার জনগণ ২০২৪ সালে নির্বাচনে উন্নয়ন আর অর্জনের জন্য শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় বসাবেন। আপনারা চেয়ে চেয়ে শুধু হতাশা আর দীর্ঘশ্বাস ফেলবেন, কিছুই করার থাকবে না। বাংলাদেশ আর রক্তপাতে ফিরে যাবে না। জনগণ আর হাওয়া ভবনে ফিরে যাবে না।

ওবায়দুল কাদের বলেন, খেলা হবে মানে মারাপিট না, আন্দোলনের খেলা। নির্বাচনে হবে ফাইনাল খেলা। এখন আমাদের লাল কার্ড দেখাচ্ছেন, নির্বাচনের দিন বাংলাদেশের জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে। বিএনপিকে লাল কার্ড দেখিয়ে বলবে, না না তোমাদের আর চাই না। ফাইনাল খেলা শেষ, হুইসেল বেজে যাবে। এই এক বছর ছেড়ে দেব না, অনেক বাড়াবাড়ি, লাফালাফি করেছেন, আর বাড়াবাড়ি, লাফালাফি নয়। ক্ষমতায় বসাবে এই দেশের জনগণ, দূতাবাসে গিয়ে বিদেশিদের কাছে নালিশ করবেন, তাদের কাছে ভোট নেই। ভোট আছে সাধারণ জনগণের হাতে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »