শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপির কোমর ভেঙেছে, এখন ভাঙবে পা : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৩, ১০:৩১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিএনপির কোমর ভেঙেছে, এখন ভাঙবে পা : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

অনলাইন ডেস্ক :

বিএনপির কোমর ভেঙেছে, সরকারকে আবার ধাক্কা দেয়ার চেষ্টা করলে পা ভেঙে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরে এক আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে ধাক্কা দিতে গিয়ে গত ১০ ডিসেম্বর বিএনপির কোমর ভেঙেছে, আবার ধাক্কা দেয়ার চেষ্টা করলে পা ভেঙে যাবে বলে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বিএনপি নেতাদের পছন্দ হয় না। তাই, সরকারকে ধাক্কা দিয়ে তারা ফেলে দিতে চায়। কিন্তু গত ১০ ডিসেম্বর ধাক্কা দিতে গিয়ে নয়াপল্টন থেকে গরুর হাটে চলে গেছে।

তিনি বলেন, আওয়ামী লীগকে ধাক্কা দেয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে বিএনপি এখন সুর পাল্টেছে। কারণ, মির্জা আব্বাস আজ বলেছেন, আমরা কোনো সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাই না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি নাকি ১৬ তারিখ গণমিছিল করবে। আমরা রাজপথে নেমেছি, রাজপথ ছাড়ব না। রাজপথ আর কাউকে দখলে নিতে দেব না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »