সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যা আর হত্যার: আইনমন্ত্রী
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৩৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যা আর হত্যার: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যা আর হত্যার রাজনীতি, বিএনপি যখন থেকে ক্ষমতায় আসছে তখন থেকেই হত্যার রাজনীতি শুরু করেছে।

শনিবার সকালে তার সংসদীয় এলাকায় সফরে এসে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে নেতাকর্মীদের উজ্জীবিত করতে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সময় আনিসুল হক বলেন, হত্যার রাজনীতির পর মিথ্যা কথার রাজনীতিই হল বিএনপি রাজনৈতিক আদর্শ। ঠিক তারই ধারাবাহিকতা বজায় রেখে ২০০১ সালে যখন একটা নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা দখল করে, তখন বিএনপি প্রতিশোধ নেওয়ার জন্য বাংলার জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে।

বিএনপির কবল থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ভাই -বোন এমনকি পরিবার কাউকে তারা বাদ দেয় নাই বলে তিনি জানান।

২০০৪ সালের ঘটনাকে স্মরণ করে দিয়ে আইনমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য বিএনপি ১৯ বার হত্যার চেষ্টা চালিয়েছে। আল্লার রহমতে প্রতিবারই শেখ হাসিনা হত্যার হাত থেকে বেঁচে যান।

এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের উদ্দেশ্য সেটাকে বজায় রেখে আপনারা কাজ করে যাবেন এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয় ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করে নস্যাৎ করুন।

এ সময় আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »