শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপির সমাবেশস্থল গোলাপবাগে দ্রুতগতির ইন্টারনেট বন্ধ
প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২২, ২:১৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিএনপির সমাবেশস্থল গোলাপবাগে দ্রুতগতির ইন্টারনেট বন্ধ

গত কয়েক দিনের উদ্বেগ, উৎকণ্ঠা, সংঘাত, ধড়পাকড়, আটক, গ্রেপ্তার ও নানা নাটকীয়তার পর শুক্রবার রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় সমাবেশ আয়োজনের অনুমতি পেয়েছে বিএনপি। শুক্রবার বিকেলে অনুমতি পাওয়ার পরপরই দেশের নানা জায়গা থেকে আগত নেতাকর্মীরা ছোটো ছোটো মিছিলে সমাবেশ স্থলে হাজির হতে শুরু করেছেন। সন্ধ্যার পরপরই মাঠ ছাড়িয়ে মূল সড়কে অবস্থান নিতে শুরু করে আগত জনতা। গোলাপবাগ মোড় থেকে সায়েদাবাদ পর্যন্ত রাস্তার এক পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশ স্থলের আশেপাশের ইন্টারনেটের গতি কমতে থাকে। রাত ১০টার পর ইন্টারনেট প্রায় বন্ধ হয়ে যায়। কোনো অপারেটরেই দ্রুতগতির ইন্টারনেট কাজ করছে না বলে জানা গেছে।

রাতে সমাবেশ স্থল ঘুরে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা জটলা হয়ে বসে দলীয় শ্লোগান দিচ্ছেন। কেউ কেউ চট-ছালা বিছিয়ে মাঠেই শুয়ে পড়েছেন। ব্যানার ফেস্টুন লাগানো, মঞ্চ তৈরির কাজ করছেন অনেকেই। 

সমাবেশ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে দুই-তিনদিন আগেই ঢাকা এসেছেন অনেক নেতাকর্মীরা। নড়াইল থেকে আগত ছাত্রদলের এক নেতা জানান, তিন দিন আগেই ঢাকা এসেছেন সমাবেশে যোগ দিতে।

খাগড়াছড়ির মাটিরাঙা থেকে আসা উপজেলা মহিলা দলের সভাপতি মাজেদা আক্তার জানান, সমাবেশের জন্য বুধবারেই ঢাকা এসেছেন। তাদের এলাকা থেকে ৩০০-৪০০ লোক ঢাকায় উদ্দেশে রওনা দিয়েছেন। 

টাঙ্গাইল থেকে আসা রেজাউল জানান, তারা দুপুরেই ঢাকা এসেছেন। পথে তেমন ভোগান্তি হয়নি। তবে এখানে এসে ইন্টারনেট পাচ্ছেন না ফোনে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে জানা যায়, গত দুই দিনে সাড়ে তিন লাখ নতুন সিম ঢাকায় প্রবেশ করেছে।

এদিকে রাজধানীর গোলাপবাগ মাঠ এলাকায় শনিবার সকাল সাড়ে নয়টা থেকে রাত আটটা পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক অপারেটরগুলোকে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ওই এলাকায় ইন্টারনেট সেবা ফোর–জির বদলে টু–জিতে নামিয়ে আনতে বলা হয়েছে তাদের।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »